ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া সিরিজ

৭০ বছরের মধ্যে সর্বনিম্ন স্কোর, উইন্ডিজকে ২৭ রানে অলআউট করে অজিদের জয়

এটি টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বনিম্ন দলগত স্কোর এবং ১৯৫৫ সালের পর সবচেয়ে কম রান।

নতুন বলে স্টার্কের ইনসুইঙ্গারের কোনো জবাব ছিল না উইন্ডিজ টপ অর্ডারের কাছে। প্রথম ওভারেই স্টার্ক শিকার করেন তিন ব্যাটারকে। লড়াই মূলত ওখানেই শেষ। তবে স্টার্ক থামেননি। পঞ্চম ওভারে আরো দুই উইকেট নিয়ে টপ অর্ডারের পর মিডল অর্ডারও গুড়িয়ে দেন এই বাঁহাতি ফাস্ট বোলার।

স্টার্ক-বোল্যান্ডের দুর্ধর্ষ বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ২৭ রানে গুটিয়ে দিয়ে ১৭৬ রানের বড় জয় পেয়েছে অস্ট্রেলিয়া। সে সঙ্গে, ৩-০ ব্যবধানে সিরিজ জয়ও নিশ্চিত করল প্যাট কামিন্সের দল। এটি টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বনিম্ন দলগত স্কোর এবং ১৯৫৫ সালের পর সবচেয়ে কম রান।

জ্যামাইকায় দিবারাত্রির এই টেস্টের তৃতীয় দিনে স্বাগতিকরা ২০৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শততম টেস্ট খেলতে নামা মিচেল স্টার্কের ধ্বংসযজ্ঞের মুখে পড়ে। নতুন বলে স্টার্কের ইনসুইঙ্গারের কোনো জবাব ছিল না উইন্ডিজ টপ অর্ডারের কাছে। প্রথম ওভারেই স্টার্ক শিকার করেন তিন ব্যাটারকে। লড়াই মূলত ওখানেই শেষ।

তবে স্টার্ক থামেননি। পঞ্চম ওভারে আরো দুই উইকেট নিয়ে টপ অর্ডারের পর মিডল অর্ডারও গুড়িয়ে দেন এই বাঁহাতি ফাস্ট বোলার। মাত্র ৯ রানে ৬ উইকেট শিকার করেন স্টার্ক, যেখানে ১৫ বলেই নেন পাঁচ উইকেট। টেস্ট ক্রিকেটে দ্রুততম পাঁচ উইকেটের কীর্তি এটি। সেই সঙ্গে তিনি ৪০০ টেস্ট উইকেটের মাইলফলকও স্পর্শ করেন।

রেকর্ড বইয়ে কাটাছেড়া এখানেই শেষ নয়। স্কট বোল্যান্ডও দুর্দান্ত বোলিংয়ে হ্যাটট্রিক করেছেন। গ্রিভস, শামার জোসেফ ও ওয়ারিকানকে আউট করে হ্যাটট্রিক পূর্ণ করেন বোল্যান্ড। শেষ উইকেটও স্টার্কের শিকার হলে মাত্র ২৭ রানে শেষ হয় ইনিংস। জাস্টিন গ্রিভসের ১১ রানই ইনিংস সর্বোচ্চ। ক্যারিবীয়দের দুর্দশার চিত্র এমনই গাঢ়।

অজিরা প্রথম ইনিংসে ১২১ রানে গুটিয়ে যাওয়ার পরও স্বাগতিকদের ব্যাটিং ভেঙে পড়ে মূলত এই দুই পেসারের তোপের মুখে।

ম্যাচ শেষে স্টার্ক বলেন, ‘এটা দারুণ সিরিজ। কঠিন ব্যাটিং কন্ডিশনেও আমরা ধারাবাহিক ভালো বোলিং করেছি। ৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করতে পেরে আনন্দিত।‘

ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোস্টন চেজ বলেন, ‘এমন অবস্থানে থেকেও ম্যাচ হেরে যাওয়া হৃদয়বিদারক। পুরো সিরিজেই এই ব্যাটিং ব্যর্থতা বারবার ঘটছে।‘

সিরিজ শেষে আগামী ২১ জুলাই থেকে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে জ্যামাইকায়।

আরও