চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব শুরু আজ

বার্নাব্যুতে মরিনহোর রিয়ালের সামনে সেই ইন্টার মিলান

প্রথম অধ্যায়ে রিয়ালের দায়িত্বে থাকাকালীন মরিনহো কোপা দেল রে ও লা লিগা জিতলেও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল পর্যন্ত পৌঁছতে পারেননি। পরপর তিনবার সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছিল তার দলকে। তবে অতীতের স্মৃতিতে আটকে থাকতে চান না পর্তুগিজ এই ফুটবল মায়েস্ত্রো।

স্যান্টিয়াগো বার্নাব্যুতে ২০১০ সালের ফাইনালে বায়ার্ন মিউনিখকে ২-০ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতে নেয় ইন্টার মিলান। ইন্টারের কোচ হিসেবে সেদিন বার্নাব্যুর ডাগআউটে ছিলেন হোসে মরিনহো। এরপরই তিনি প্রথম মেয়াদে রিয়াল মাদ্রিদের দায়িত্ব নেন। লস ব্লাঙ্কোসদের কোচ ছিলেন ২০১০ থেকে ২০১৩ পর্যন্ত। ১৩ বছর পর আবারও সেই বার্নাব্যুর ডাগআউটে মরিনহো, আর রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে তার প্রত্যাবর্তনের ম্যাচে প্রতিপক্ষ তারই পুরনো দল ইন্টার মিলান।

প্রথম অধ্যায়ে রিয়ালের দায়িত্বে থাকাকালীন মরিনহো কোপা দেল রে ও লা লিগা জিতলেও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল পর্যন্ত পৌঁছতে পারেননি। পরপর তিনবার সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছিল তার দলকে। তবে অতীতের স্মৃতিতে আটকে থাকতে চান না পর্তুগিজ এই ফুটবল মায়েস্ত্রো।

ইন্টারের বিপক্ষে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট জানিয়ে দেন, ‘দুটি ভিন্ন সময়ে আমি রিয়াল মাদ্রিদের দায়িত্বে। রিয়ালের দায়িত্ব শেষ করি ২০১৩ সালে...এটা একটি শেষ হয়ে যাওয়া অধ্যায়। ইন্টারের বিপক্ষে এই ম্যাচের সঙ্গে অতীতের কোনো সম্পর্ক নেই।’

চ্যাম্পিয়ন্স লিগ জেতা এবং সেমিফাইনালে টাইব্রেকারে হেরে যাওয়া—এই মাঠে তিনি ক্যারিয়ারের সেরা ও খারাপ দুটি অভিজ্ঞতারই মুখোমুখি হয়েছেন। তবে তার বর্তমান মনোযোগ কেবল রিয়াল মাদ্রিদকে জেতানোর ওপর। মরিনহো বলেন, ‘আমি সব সময়ই রিয়ালকে যেভাবে পেয়েছি, এখনো তেমনই আছে। বিশ্বের সেরা ক্লাব। অবশ্যই বার্নাব্যুতে আমি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছি, পেনাল্টিতে সেমিফাইনাল হেরেছি। কাজেই এখানে মধু ও তিক্ত উভয় অভিজ্ঞতাই আছে। আমি এ নিয়ে ভাবছি না। ভাবনায় এখন রিয়াল মাদ্রিদ। রিয়াল তো রিয়ালই এবং রিয়াল মাদ্রিদে আপনাকে জিততে হবে।’

মরিনহোর আগমন নিয়ে ক্লাবের সবচেয়ে বড় তারকা কিলিয়ান এমবাপ্পে জানান, মরিনহো তার পুরো ক্যারিয়ারের সাফল্য ও অভিজ্ঞতা নিয়ে বার্নাব্যুতে এসেছেন। তিনি জানেন কীভাবে জয় ছিনিয়ে আনতে হয় এবং দলকে অনুপ্রাণিত করতে হয়।"

আজ ম্যানচেস্টার সিটি খেলবে পর্তুগালের পোর্তোর মাঠে, বরুশিয়া ডর্টমুন্ড ঘরের মাঠে খেলবে ভিলারিয়ালের বিপক্ষে।

আরও