টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬

খেলতে হলে ভারতে যেতে হবে বাংলাদেশকে, অন্যথায় বিকল্প দল নেবে আইসিসি

ক্রিকেট-বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) এ বিষয়ে নিজেদের চূড়ান্ত অবস্থান জানাতে এক দিন সময় দিয়েছে আইসিসি। বিসিবির অবস্থানের ওপরই নির্ভর করবে বাংলাদেশের বিশ্বকাপে খেলা।

ভারতে গিয়ে খেলতে না চাইলে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর থেকে বাংলাদেশ বাদ পড়তে পারে এবং সেক্ষেত্রে টুর্নামেন্টে বাংলাদেশের পরিবর্তে অন্য একটি দল নেয়া হতে পারে। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে বাংলাদেশকে এক দিন সময় দিয়েছে আইসিসি। খবর বিবিসি বাংলা।

ক্রিকেট-বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) এ বিষয়ে নিজেদের চূড়ান্ত অবস্থান জানাতে এক দিন সময় দিয়েছে আইসিসি। বিসিবির অবস্থানের ওপরই নির্ভর করবে বাংলাদেশের বিশ্বকাপে খেলা।

এ বিষয়ে আইসিসি বোর্ডে ভোট হয়েছে, যেখানে বেশিরভাগ সদস্য অন্য দল নেয়ার পক্ষে মত দিয়েছেন।

বাংলাদেশকে বাদ দেয়া হলে গ্রুপ ‘সি’-তে তাদের জায়গায় স্কটল্যান্ডের খেলার সম্ভাবনা বেশি বলেও ক্রিকইনফো জানাচ্ছে।

আরও