ফ্রেঞ্চ ওপেন

নাদালে অনুপ্রাণিত সিয়ানতেক

২০২২ থেকে ২০২৪ পর্যন্ত টানা তিনবার ফ্রেঞ্চ ওপেন জিতেছেন সিয়ানতেক। চলতি আসরে চ্যাম্পিয়ন হলেই রেকর্ড গড়বেন তিনি। মনিকা সেলেস ও জাস্টিন হেনিনকে পেছনে ফেলে এককভাবে নারী এককে টানা চারবার ফ্রেঞ্চ ওপেন জয়ের কীর্তি গড়বেন এ পোলিশ তারকা।

রোববার কার্লোস আলকারাজ, ইয়ান্নিক সিনার, রিচার্ড গ্যাসকুয়েট, ক্যাসপার রুড, কেটি বোল্টার, ম্যাডিসন কিজ, স্তেফানো সিসিপাস, দারিয়া কাসাতকিনা, বারবোরা ক্রেসিকোভা, এমা রাদুকানু, এলেনা রিবাকিনা প্রথম রাউন্ডের ম্যাচে জয় পেয়েছেন।

টানা তিনবারের ও সব মিলে চারবারের ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন ইগা সিয়ানতেক ২০২৫ সালের চলতি আসরে দ্বিতীয় রাউন্ডে উঠে গেছেন। স্লোভাকিয়ার রেবেকা স্রামকোভাকে ৬-৩, ৬-৩ গেমে হারিয়েছেন তিনি। এ জয়ের পর পোলিশ তারকা স্মরণ করেছেন রোলাঁ গারোঁয় ১৪ বারের চ্যাম্পিয়ন রাফায়েল নাদালকে। ইগা বলেছেন, নাদালের কাছ থেকেই তিনি অনুপ্রেরণা পান।

গত রোববার টুর্নামেন্টের উদ্বোধনী দিন রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন রাফায়েল নাদালকে সম্মাননা জানায় ফ্রেঞ্চ ওপেন কর্তৃপক্ষ। সেই অনুষ্ঠানে দর্শকের সারিতে অন্যদের সঙ্গে ছিলেন সিয়ানতেক, কার্লোস আলকারাজ প্রমুখ।

সেদিনের স্মৃতিচারণ করে জয়শেষে সিয়ানতেক বলেছেন, ‘রাফাকে (নাদাল) কাঁদতে দেখে আমি আবেগাপ্লুত হয়ে পড়ি। টেনিস বিশ্ব রাফার কীর্তিকে সম্মান জানিয়েছে যা ছিল অসাধারণ ব্যাপার, সেই সঙ্গে রাফাও যা কিছু করেছেন তার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি আসলে বিশাল উৎসাহ আর অনুপ্রেরণার নাম। তিনি এখন না খেললেও গতকাল (রোববার) এখানে ছিলেন, যা আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করেছে। রাফা, তোমাকে অনেক ধন্যবাদ।’

নাদালের স্বদেশী পলা বাদোসা কঠিন লড়াই করে ৬-৭ (১-৭), ৬-১, ৬-৪ গেমে হারিয়েছেন চারবারের গ্র্যান্ডস্লাম চ্যাম্পিয়ন নাওমি ওসাকাকে। কোর্টের পাশেই রূপার ফলকে নাদালের পায়ের ছাপ রাখা আছে। সেদিকে ইশারা করে বাদোসা বলেন, ‘প্রথম সেটে ৬-৭ গেমে হেরে যাওয়ার পর আমি সেদিকে তাকিয়ে রাফার কাছ থেকে অনুপ্রেরণা নিয়েছি। আমি নিজেকে বলছিলাম, ‘কাম অন পলা, তুমি সেভাবেই লড়ো যেভাবে তিনি করতেন’। ধন্যবাদ রাফা। আমরা সত্যিই তোমার অনুভব করব।’

২০২২ থেকে ২০২৪ পর্যন্ত টানা তিনবার ফ্রেঞ্চ ওপেন জিতেছেন সিয়ানতেক। চলতি আসরে চ্যাম্পিয়ন হলেই রেকর্ড গড়বেন তিনি। মনিকা সেলেস ও জাস্টিন হেনিনকে পেছনে ফেলে এককভাবে নারী এককে টানা চারবার ফ্রেঞ্চ ওপেন জয়ের কীর্তি গড়বেন এ পোলিশ তারকা। এছাড়া রোলাঁ গারোঁয় সবচেয়ে বেশি শিরোপা জয়ের রেকর্ডের দিকেও এগিয়ে যাবেন। সর্বোচ্চ সাতবার শিরোপা জয়ের কীর্তি আছে ক্রিস এভার্টের। দ্বিতীয় সর্বোচ্চ ছয়বার শিরোপা জিতেছেন ফ্রান্সের সুজান লেনগ্লেন। সিয়ানতেকের নামের পাশে পাঁচটি শিরোপা হওয়ার সুযোগ রয়েছে এবার।

রোববার কার্লোস আলকারাজ, ইয়ান্নিক সিনার, রিচার্ড গ্যাসকুয়েট, ক্যাসপার রুড, কেটি বোল্টার, ম্যাডিসন কিজ, স্তেফানো সিসিপাস, দারিয়া কাসাতকিনা, বারবোরা ক্রেসিকোভা, এমা রাদুকানু, এলেনা রিবাকিনা প্রথম রাউন্ডের ম্যাচে জয় পেয়েছেন।

আজ প্রথম রাউন্ডে কোর্টে নামছেন নোভাক জোকোভিচ, কোকো গাফ, আলেক্সান্ডার জেরেভ, ওনস জাবের, দানিল মেদভেদেভ প্রমুখ।

আরও