মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে রানের খাতা খোলার আগেই ৩ উইকেট হারিয়ে ফেলল অস্ট্রেলিয়া।
প্রথম ওভারে তাসকিন আহমেদের হাতে বোল্ড হন ম্যাথু শর্ট। প্রথম ওভারের মুস্তাফিজুর রহমানের বলে ক্যাচ ধরে কুপার কনোলিকে আউট করেন লিটন দাস। একই ওভারে আউট হন ম্যাট রেনশ, এবারও ক্যাচ করেন লিটন দাস।
আজ সকালে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক জশ ইংলিস।
পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে দুই দল। অস্ট্রেলিয়া একাদশে ঢুকেছেন রাইলি মেরেডিথ, বাদ পড়েছেন আগের ম্যাচে অভিষেক হওয়া লিয়াম স্কট।
অন্যদিকে স্বাগতিক বাংলাদেশ দলে সাইফ হাসানের জায়গায় ফিরেছেন অভিজ্ঞ সৌম্য সরকার।
গত মঙ্গলবার সিরিজের প্রথম ওয়ানডেতে সহজ জয় পায় বাংলাদেশ। এখন দ্বিতীয় ওয়ানডের দিকে তাকিয়ে আছেন টাইগারদের ভক্তরা।
বাংলাদেশ একাদশ
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, তানভির ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও নাহিদ রানা।
অস্ট্রেলিয়া একাদশ
জশ ইংলিস (অধিনায়ক), ম্যাথিউ শর্ট, জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, মার্নাস লাবুশেন, ম্যাথিউ রেনশ, রাইলি মেরেডিথ ও অ্যাডাম জ্যাম্পা।