বিশ্বকাপের শুরু থেকেই খেলতে বাধা নেই রোনালদোর, দুই ম্যাচের শাস্তি স্থগিত

একজন খেলোয়াড়কে ‘আক্রমণাত্মক আচরণের জন্য কমপক্ষে তিন ম্যাচ বা উপযুক্ত সময়ের জন্য নিষেধাজ্ঞা ভোগ করতে হয়।

ফিফার ডিসিপ্লিনারি কমিটি সেই সাজা পরিবর্তন করে এক ম্যাচের নিষেধাজ্ঞায় নিয়ে আসে এবং বাকি দুই ম্যাচের নিষেধাজ্ঞা এক বছরের জন্য স্থগিত রাখা হয়েছে।

পর্তুগীজ তারকা ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য এলো বড় স্বস্তির খবর। রিপাবলিক অব আয়ারল্যান্ডের বিপক্ষে লাল কার্ড দেখার কারণে যে তিন ম্যাচের নিষেধাজ্ঞা এসেছিল, তা কমিয়ে এনেছে ফিফা। এর ফলে আসন্ন বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই মাঠে নামতে পারবেন তিনি।

গত সপ্তাহে হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অতিথি হিসেবে থাকা ৪০ বছর বয়সী এ ফরোয়ার্ডকে তার সহিংস আচরণের জন্য তিন ম্যাচের নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল। কিন্তু মঙ্গলবার ফিফার ডিসিপ্লিনারি কমিটি সেই সাজা পরিবর্তন করে এক ম্যাচের নিষেধাজ্ঞায় নিয়ে আসে এবং বাকি দুই ম্যাচের নিষেধাজ্ঞা এক বছরের জন্য স্থগিত রাখা হয়েছে।

সে হিসেবে, রোনালদো এরইমধ্যে তার শাস্তি ভোগ করে ফেলেছেন। গত সপ্তাহে আর্মেনিয়ার বিপক্ষে পর্তুগালের বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচে তিনি খেলেননি।

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি- হোয়াইট হাউজ

ফিফার ডিসিপ্লিনারি কোড অনুযায়ী, একজন খেলোয়াড়কে ‘আক্রমণাত্মক আচরণের জন্য কমপক্ষে তিন ম্যাচ বা উপযুক্ত সময়ের জন্য নিষেধাজ্ঞা ভোগ করতে হয়। এ আচরণের মধ্যে কনুই মারা, ঘুষি মারা, লাথি মারা, কামড়ানো, থুতু দেয়া বা কাউকে আঘাত করা অন্তর্ভুক্ত। তবে কোডের ২৭ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, ফিফার বিচার বিভাগীয় কমিটি শাস্তির বাস্তবায়ন ‘সম্পূর্ণ বা আংশিকভাবে স্থগিত’ করার ক্ষমতা রাখে।

ফিফা এক বিবৃতিতে জানিয়েছে, ফিফার ডিসিপ্লিনারি কোডের ২৭ নম্বর অনুচ্ছেদ অনুসারে, বাকি দুটি ম্যাচের নিষেধাজ্ঞা এক বছরের প্রবেশন পিরিয়ডের (পর্যবেক্ষণকাল) জন্য স্থগিত করা হয়েছে। যদি এই প্রবেশন পিরিয়ডে ক্রিস্টিয়ানো রোনালদো একই ধরনের বা গুরুতর অন্য কোনো অপরাধ করেন, তবে স্থগিত নিষেধাজ্ঞাটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে এবং বাকি দুটি ম্যাচের নিষেধাজ্ঞা পর্তুগালের পরবর্তী সরকারি ম্যাচে অবিলম্বে কার্যকর হবে। তবে নতুন করে নিয়ম লঙ্ঘনের জন্য অতিরিক্ত শাস্তির শঙ্কাও থাকছে।

রোনালদোর এই তিন ম্যাচের নিষেধাজ্ঞার বিরুদ্ধে ফিফার আপিল কমিটিতে আপিল করার সুযোগ থাকবে। তবে প্রাথমিক এই রায়ের ফলে পর্তুগাল শিবিরে স্বস্তি ফিরে এলো, কারণ বিশ্বকাপে তাদের সেরা তারকাকে প্রথম ম্যাচ থেকেই পাওয়া যাবে।

আরও