নারী এশিয়া কাপ

শ্রীলংকার কাছে হারল বাংলাদেশ

এর আগে ১৭ বছর বয়সী অর্থোডক্স স্পিনার চামুদি প্রাবোদার ঘূর্ণিতে ২০ ওভারে ১১৪ রানের বেশি তুলতে পারেনি বাংলাদেশ দল। ২১ রানে ৩ উইকেট নেন চামুদি।

নারী এশিয়া কাপ টি-টোয়েন্টিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার কাছে হেরেছে বাংলাদেশ। গতকাল দুবাইতে আগে ব্যাট করে ৮ উইকেটে ১১৪ রান তুলতে সমর্থ হয় নিগার সুলতানার দল। ছোট্ট পুঁজি নিয়েও দুর্দান্ত লড়াই করে বাংলাদেশের বোলিং বিভাগ। পেস বোলার মারুফা আক্তার ২১ রানে ৩ উইকেট নিয়ে শ্রীলংকাকে ভালোই চ্যালেঞ্জ ছুড়ে দেন। যদিও শেষ রক্ষা হয়নি। হারসিথা সামারাবিক্রমা ৩৭ বলে ৪৮ রানের হার না মানা ইনিংস খেলে সিংহলিজদের ৪ উইকেটে জিতিয়ে মাঠ ছাড়েন। এছাড়া নীলাক্ষিকা সিলভা ১৮ রান করেন।

এর আগে ১৭ বছর বয়সী অর্থোডক্স স্পিনার চামুদি প্রাবোদার ঘূর্ণিতে ২০ ওভারে ১১৪ রানের বেশি তুলতে পারেনি বাংলাদেশ দল। ২১ রানে ৩ উইকেট নেন চামুদি। সুগন্ধিকা কুমারী নেন ২২ রানে ২ উইকেট। বাংলাদেশের পক্ষে সোবহানা মোস্তারি ৪১ বলে ৩৪ ও দিলারা আক্তার ২৬ বলে ২৬ রান করেন।

৮ দলের এ আসরে ‘বি’ গ্রুপে তিন ম্যাচ থেকে পূর্ণ ৬ পয়েন্ট সংগ্রহ করে টেবিলের শীর্ষে অবস্থান করছে শ্রীলংকা, বাংলাদেশ ২ পয়েন্ট নিয়ে দুইয়ে। আগামীকাল আরব আমিরাতের বিপক্ষে খেলবে নিগারের দল। গ্রুপ-‘এ’তে তিন ম্যাচের সবগুলো জিতে শীর্ষে অবস্থান করছে ভারত। দুই ম্যাচে এক জয় নিয়ে ২ পয়েন্ট সংগ্রহ করেছে পাকিস্তান।

আরও