সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে অস্ট্রেলিয়াকে ২৮৫ রান টার্গেট দেয় বাংলাদেশ। এরপর নাহিদ রানার গতিতে লন্ডভন্ড অজিরা। এ ২০ এপ্রিল এই মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩২ রানে ৫ উইকেট নিয়ে বাংলাদেশকে জেতান নাহিদ রানা। চট্টগ্রামে তৃতীয় ওয়ানডে ম্যাচে তিনি নেন ৩৭ রানে ২ উইকেট। সেই ফর্ম এবার অস্ট্রেলিয়া সিরিজেও টেনে আনলেন এই পেস সেনসেশন। আজ মিরপুরে গতির ঝড় তুলে এলোমেলো করে দিয়েছেন অস্ট্রেলিয়াকে। ১০ ওভারে ৪১ রান দিয়ে নেন ৪ উইকেট। অস্ট্রেলিয়া ৯ উইকেট ১৯১ রান তোলার পর বজ্রপাত ও বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। পরে আর খেলা মাঠে না গড়লেও ডিএলএস মেথডে ৮৬ রানের জয় পায় টাইগাররা।
এর আগে টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশকে ভালো সংগ্রহ এনে দেন মোসাদ্দেক হোসেন, নাজুমল হোসেন শান্ত ও তানজিদ হোসেন তামিম। মোসাদ্দেক ৭০ বলে ৮৬, শান্ত ৮৬ বলে ৬৭ ও তানজিদ ৪৪ বলে ৫৪ রান করেন। তাওহীদ হৃদয় ৫১ বলে ৩১ রান করে ইনিংস গড়ার পথে ভূমিকা রাখেন। আর শেষ দিকে ১৬ বলে ২০ রান করে ইনিংসটা বড় করতে সাহায্য করেন। অস্ট্রেলিয়ার নাথান এলিস ৩৮ রানে ৩টি এবং ম্যাট রেনশ ৩৫ রানে ২টি ও লিয়াম স্কট ৫৭ রানে ২টি উইকেট নেন। পরে বল হাতেও সফল মোসাদ্দেক। তিনি
৩৭ রানে ২ উইকেট নেন।