হারারে টেস্ট

প্রথম ইনিংসে ২৭০ রানে পিছিয়ে পড়েছে বাংলাদেশ

হারারে টেস্টে কর্তৃত্ব করছে জিম্বাবুয়ে। বাংলাদেশকে প্রথম ইনিংসে ১৪০ রানে অলআউট করার পর ৪১০ রান তুলে নিয়েছে স্বাগতিকরা। ২৭০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ১ উইকেটে ৪০ রান তুলে সোমবার দ্বিতীয় দিন মাঠ ছেড়েছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তর দল এখনো ২৩০ রানে পিছিয়ে।

ইনোসেন্ট কাইয়ার সেঞ্চুরি (১৪০) এবং ওয়েসলে মাদেভেরে (৭৭), ক্রেগ আরভিন (৬০) ও ব্রায়ান বেনেটের (৫৯) ফিফটিতে ভর করে চারশোর্ধ্ব সংগ্রহ গড়ে জিম্বাবুয়ে। বাংলাদেশের অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলাম ১৩৮ রানে ৭ উইকেট নেন। এছাড়া খালেদ আহমেদ ৬৮ রানে ২ উইকেট নেন।

এরপর ব্যাটিংয়ে নেমে দলীয় ২২ রানে সাদমান ইসলামকে (৯) হারায় বাংলাদেশ। মাহমুদুল হাসান জয় ২১ ও মুমিনুল হক ৯ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।

আরও