সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আজ মঙ্গলবার টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ১৬২ রানের টার্গেট দিয়েছে সফরকারী শ্রীলংকা। আগে ব্যাটিং করতে নেমে ৪ উইকেটে ১৬১ রান সংগ্রহ করে সিংহলিজ নারীরা। স্পিনার নাহিদা আক্তারের এটা শততম ম্যাচ। মাইলফলকের ম্যাচে তিনি ৪ ওভারে ২৬ রান খরচ করে ১ উইকেট শিকার করেছেন।
হরষিতা সামারাবিক্রমা ৩৫ বলে ৬১ ও ইমেশ দুলানি ৪০ বলে ৫৫ রান করে শ্রীলংকাকে বড় সংগ্রহ এনে দেন। এছাড়া, ৩০ বলে ৩২ রান করেন চামারি আতাপাত্তু।
বাংলাদেশের হয়ে সুলতানা খাতুন ২৯ রান দিয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন। নাহিদা ছাড়া একটি করে উইকেট নিয়েছেন মারুফা আক্তার।
এর আগে রাজশাহীতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-২-এ হেরে যায় নিগার সুলতানার দল।