উইম্বলডন টেনিসে ফিরেই শুভসূচনা পেলেন বেলারুশের আরিনা সাবালেঙ্কা। আজ সোমবার উদ্বোধনী দিনের খেলা কানাডার কারসন ব্রানস্টাইনকে ৬-১, ৭-৫ গেমে গুঁড়িয়ে দেন নারী এককে শীর্ষ বাছাই খেলোয়াড়টি। কাঁধের চোটের কারণে বেলারুশের এ তারকা গত আসরে খেলতে পারেননি।
এদিকে, বুলগেরিয়ার ভিক্টোরিয়া তেমোভার সঙ্গে ম্যাচ খেলার সময় গরমে ক্লান্ত হয়ে ‘রিটায়ার’ করেন দুইবারের রানারআপ তিউনিসিয়ার ওনস জাবের। তিনি ৬-৭ (৫-৭), ০-২ গেমে পিছিয়ে ছিলেন।
এদিকে, ছেলেদের এককে শুরুতেই অঘটন। আজ প্রথম রাউন্ডে ফ্রান্সের ৬৪ র্যাংকধারী খেলোয়াড় বেঞ্জামিন বঞ্জির কাছে ১-৩ সেটে হেরে বসেছেন দুইবারের সেমিফাইনালিস্ট রাশিয়ার দানিল মেদভেদেভ। সাবেক শীর্ষ র্যাংকধারী খেলোয়াড়টি ২০২১ সালে ইউএস ওপেন জয় করেন।
বর্তমান চ্যাম্পিয়ন স্পেনের কার্লোস আলকারাজ প্রথম রাউন্ডে ইতালির ফ্যাবিও ফনিনির সামনে কঠিন পরীক্ষার মুখে পড়েন।