নজিরবিহীন রায়ে সেনেগালের আফকন ট্রফি গেল মরক্কোর হাতে

ক্যাফের শৃঙ্খলা কমিটি আগে কেবল আর্থিক জরিমানা এবং নিষেধাজ্ঞার মধ্যেই সীমাবদ্ধ ছিল, কিন্তু আপিল বোর্ড কঠোর অবস্থান নিয়ে সেনেগালকে সরাসরি 'ডিসকোয়ালিফাইড' ঘোষণা করেছে।

ম্যাচের একপর্যায়ে মরক্কোর পক্ষে পেনাল্টি দেয়ার প্রতিবাদে সেনেগালের কোচ পাপে থিয়াউ এবং বেশ কয়েকজন খেলোয়াড় প্রায় ১৫ মিনিটের জন্য মাঠ থেকে বেরিয়ে যান। অধিনায়ক সাদিও মানের অনুরোধে তারা পুনরায় মাঠে ফিরলেও সেই অবাধ্যতার মাশুল দিতে হলো শিরোপা হারিয়ে।

আফ্রিকা কাপ অব নেশনস বা আফকনের ইতিহাসে এক অভাবনীয় ও বিতর্কিত সিদ্ধান্তের সাক্ষী হলো ফুটবল বিশ্ব। ফাইনাল ম্যাচে রেফারির সিদ্ধান্তের প্রতিবাদে মাঠ ছাড়ার দায়ে চ্যাম্পিয়ন সেনেগালের শিরোপা কেড়ে নেয়া হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (ক্যাফ) এক বিবৃতিতে জানিয়েছে, আপিল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী সেনেগালকে ৩-০ গোলে পরাজিত ঘোষণা করা হয়েছে এবং স্বাগতিক মরক্কোকে নতুন চ্যাম্পিয়ন হিসেবে স্বীকৃতি দেয়া হলো। গত জানুয়ারিতে রাবাতে অনুষ্ঠিত ফাইনালে এই নজিরবিহীন নাটকীয়তার সূত্রপাত হয়।

ম্যাচের একপর্যায়ে মরক্কোর পক্ষে পেনাল্টি দেয়ার প্রতিবাদে সেনেগালের কোচ পাপে থিয়াউ এবং বেশ কয়েকজন খেলোয়াড় প্রায় ১৫ মিনিটের জন্য মাঠ থেকে বেরিয়ে যান। অধিনায়ক সাদিও মানের অনুরোধে তারা পুনরায় মাঠে ফিরলেও সেই অবাধ্যতার মাশুল দিতে হলো শিরোপা হারিয়ে। যদিও অতিরিক্ত সময়ে পাপে গেয়ের গোলে সেনেগাল জয় উৎসব করেছিল এবং ডাকারের রাস্তায় তাদের দ্বিতীয় শিরোপা উদযাপন করেছিল লাখো সমর্থক। কিন্তু এবার ক্যাফের নিয়ম অনুযায়ী 'ম্যাচ বর্জন' বা 'ওয়াকআউট' করার অপরাধে তাদের সেই অর্জন এখন ধূলিসাৎ।

ক্যাফের শৃঙ্খলা কমিটি আগে কেবল আর্থিক জরিমানা এবং নিষেধাজ্ঞার মধ্যেই সীমাবদ্ধ ছিল, কিন্তু আপিল বোর্ড কঠোর অবস্থান নিয়ে সেনেগালকে সরাসরি 'ডিসকোয়ালিফাইড' ঘোষণা করেছে। এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছেন সেনেগালের ডিফেন্ডার মুসা নিয়াখাতে। সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রফি হাতে একটি ছবি পোস্ট করে তিনি ক্যাফের কর্মকর্তাদের 'পাগল' বলে আখ্যা দিয়ে চ্যালেঞ্জ ছুঁড়ে বলেছেন, ‘পারলে এসে নিয়ে যাও।‘

সেনেগাল ফুটবল ফেডারেশন এখন এই রায়ের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রীড়া আদালত বা 'ক্যাস'-এ আপিল করার প্রস্তুতি নিচ্ছে।

অন্যদিকে, ১৯৭৬ সালের পর প্রথমবারের মতো শিরোপা জয়ের স্বাদ পাওয়া মরক্কো জানিয়েছে, তারা কোনো দলের ক্রীড়াশৈলীকে চ্যালেঞ্জ করছে না, বরং প্রতিযোগিতার নিয়মের সঠিক প্রয়োগ চেয়েছিল মাত্র। মরক্কো ফুটবল ফেডারেশনের দাবি, ফুটবলের স্থিতিশীলতা এবং নিয়ম রক্ষার খাতিরেই তারা এই আবেদন করেছিল। মাঠের লড়াইয়ে হেরেও টেবিলের লড়াইয়ে ট্রফি জেতার এই ঘটনা আফ্রিকান ফুটবলে এক দীর্ঘস্থায়ী বিতর্কের জন্ম দিল।

আরও