অ্যাশেজ: প্রথম টেস্ট

প্রথম ঘণ্টায় স্টার্কের ‘ওয়ান ম্যান শো’, জবাব দিলেন স্টোকসরাও

অ্যাশেজের প্রথম বল বা প্রথম ওভার নাকি নির্ধারণ করে দেয় গোটা সিরিজের গতি প্রকৃতি! সে হিসেবে প্যাট কামিন্সের অনুপস্থিতিতে স্টিভেন স্মিথের নেতৃত্বে খেলতে নামা অস্ট্রেলিয়াকে শুরুতেই এগিয়ে দিয়েছেন স্টার্ক। যদিও পরে পেসাররা ইংল্যান্ডকেও লড়াইয়ে রাখেন।

বিশ্বের অন্যতম দ্রুতগতির উইকেট হিসেবে পরিচিত পার্থে শুরু হয়েছে ঐত্যিহ্যবাহী অ্যাশেজ সিরিজের প্রথম টেস্ট। টস জিতে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস ব্যাট করার সিদ্ধান্ত নেয়ায় দৃষ্টি ছিল অজি স্পিডস্টার মিচেল স্টার্কের দিকে। স্টার্ক হতাশ করেননি। প্রথম ঘণ্টাতেই দাপট দেখালেন এই বাঁহাতি স্ট্রাইক বোলার। ঝড়ো স্পেলে তিনি তুলে নেন ইংল্যান্ডের টপঅর্ডারের তিনটি গুরুত্বপূর্ণ উইকেট। ঝড় অব্যাহত রেখে শেষ পর্যন্ত ৫৮ রানে ৭ উইকেট শিকার করে অতিথি দলকে ১৭২ রানে অলআউট করতে রেখেছেন অগ্রণী ভূমিকা। জবাবে অজিরাও বিপর্যয়ে পড়েছে। ৯ উইকেটে ১২৩ রান তুলে প্রথম দিন মাঠ ছাড়ে স্বাগতিক দল। তারা এখনো পিছিয়ে রয়েছে ৪৯ রানে।

অ্যাশেজের প্রথম বল বা প্রথম ওভার নাকি নির্ধারণ করে দেয় গোটা সিরিজের গতি প্রকৃতি! সে হিসেবে প্যাট কামিন্সের অনুপস্থিতিতে স্টিভেন স্মিথের নেতৃত্বে খেলতে নামা অস্ট্রেলিয়াকে শুরুতেই এগিয়ে দিয়েছেন স্টার্ক। প্রথম ওভারের শেষ বলে ইংলিশ ওপেনার জ্যাক ক্রলিকে শূন্য রানে প্রথম স্লিপে উসমান খাজার তালুবন্দী করেন স্টার্ক।

স্টোকস-ম্যাককালামদের বাজবল-যুগে ইংলিশরা ব্যাটিংয়ে হাত গুটিয়ে একদমই বসে থাকতে চায় না। প্রথম ওভারের পরই তাই বেন ডাকেট ও অলি পোপের কাউন্টার অ্যাটাক চলে কিছুক্ষণ। ফের বাঁধ সাধেন স্টার্ক। ডাকেটকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন তিনি। ইংলিশদের স্কোরবোর্ডে তখন সংগ্রহ ৩৩।

ব্যাট করতে নামেন জো রুট। ৪০০ উইকেট বনাম ১৩ হাজার রান— এমন মুখরোচক লড়াই ৫ টেস্ট দীর্ঘ সিরিজে হয়তো বেশ কয়েকবারই দেখা যাবে। কিন্তু আজ যে নয়, তা ঠিক করে দিলেন স্টার্ক। স্লিপ কর্ডনে মারনাস ল্যাবুশেনের হাতে ক্যাচ দিয়ে স্টার্কের তৃতীয় শিকার হন রুট, শূন্য রানে।

অলি পোপ লড়াই চালিয়েছেন। সঙ্গে ছিলেন হ্যারি ব্রুক। কামিন্স-হ্যাজলউড ছাড়া অজিদের পেস ব্যাটারির ব্যাটন স্বাভাবিকভাবেই স্টার্কের হাতে। সঙ্গে স্কট বোল্যান্ড। আজই অভিষিক্ত হলেন তরুণ পেসার ব্রেন্ডন ডগেট। প্রথম উইকেটের খুব কাছেই কয়েকবার গিয়েছেন তিনি।

এর আগে, পরিষ্কার নীল আকাশের নিচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। ১২ সদস্যের দল ঘোষণার পর, সফরকারীরা স্পিনার শোয়েব বশিরকে বাদ দিয়ে ব্রাইডন কার্সকে দলে নিয়ে সম্পূর্ণ পেস আক্রমণের পথে হাঁটে।

ব্রেন্ডন ডগেটের সঙ্গে অস্ট্রেলিয়া এই ম্যাচে অভিষেক ঘটিয়েছে বিশেষজ্ঞ ওপেনার জেক ওয়েদারল্ডকেও। ঘরোয়া শেফিল্ড শিল্ডের শুরুতেই ডগেট দুই ম্যাচে ১৩ উইকেট নিয়ে নজর কেড়েছিলেন।

শুরুটা অজিদের হলেও দিনের শেষটা ইংলিশদের। বিশেষ করে বেন স্টোকস (৫/২৩), জোফরা আর্চার (২/১১) ও ব্রাইডন কার্সের (২/৪৫) গতিতে বিধ্বস্ত হয়েছে স্বাগতিকরা।

আরও