চীনে মোকিতে চলমান জুনিয়র এশিয়া কাপ হকিতে প্রথম ম্যাচে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে দেয়ার পর গতকাল দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ৫-১ গোলে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে চ্যালেঞ্জার পুলের শীর্ষে অবস্থান করছে লাল-সবুজ জার্সিধারীরা। একই ভেন্যুতে ছেলেদের আসরে টানা দ্বিতীয় ম্যাচে হারল বাংলাদেশ। গতকাল মালয়েশিয়ার কাছে ৪-২ গোলে হেরেছে তারা। প্রথম ম্যাচে চীনের কাছে ৩-২ গোলে হেরেছিল লাল-সবুজরা।
২০২৪ সালের আসরে জুনিয়র এশিয়া কাপে প্রথমবার অংশ নিয়ে নবম হয় বাংলাদেশ। এবার দ্বিতীয় অংশগ্রহণে আলো ছড়াচ্ছে মেয়েরা।