অ্যানিসিমোভাকে হারিয়ে ইউএস ওপেনের রানি সাবালেঙ্কা

এই জয়ে সাবালেঙ্কার গ্র্যান্ড স্ল্যাম সংখ্যা দাঁড়াল চারে—দুটি অস্ট্রেলিয়ান ওপেন ও দুটি ইউএস ওপেন। হার্ড কোর্টে তিনি এখন আধিপত্যের প্রতীক, টানা ছয়টি গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে পৌঁছে রেকর্ডও গড়লেন।

নিউ ইয়র্কের রাতটা আবারো আরিয়ানা সাবালেঙ্কার নামেই লেখা হলো। টানা দ্বিতীয়বারের মতো ইউএস ওপেন জিতে নিলেন বিশ্বের এক নম্বর তারকা। ফাইনালে তিনি ৬-৩, ৭-৬ (৩) সেটে হারালেন মার্কিন তারকা আমান্ডা অ্যানিসিমোভাকে।

এই জয়ে সাবালেঙ্কার গ্র্যান্ড স্ল্যাম সংখ্যা দাঁড়াল চারে—দুটি অস্ট্রেলিয়ান ওপেন ও দুটি ইউএস ওপেন। হার্ড কোর্টে তিনি এখন আধিপত্যের প্রতীক, টানা ছয়টি গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে পৌঁছে রেকর্ডও গড়লেন।

ম্যাচের শুরু থেকেই সাবালেঙ্কা আগ্রাসী টেনিস দিয়ে আনিসিমোভাকে চাপে রাখেন। প্রথম সেটে ৬-৩ গেমে সহজেই জয় পান তিনি। দ্বিতীয় সেটে অবশ্য লড়াই জমে ওঠে। আনিসিমোভা ম্যাচে ফেরার জন্য মরিয়া চেষ্টা চালিয়ে একসময় ৫-৪ গেমে সাবালেঙ্কার সার্ভিসে ব্রেক পয়েন্ট পেয়ে যান। স্নায়ুচাপের এমন পরিস্থিতিতে সহজ একটি স্ম্যাশ শটও নেটে মেরে ভুল করেন সাবালেঙ্কা। আনিসিমোভা এরপর নিজের সার্ভিস গেম জিতে নেন। তবে সাবালেঙ্কা মেজাজ হারাননি। দারুণ ধৈর্য ও মানসিক দৃঢ়তার পরিচয় দিয়ে শেষ পর্যন্ত টাইব্রেকারে ৭-৩ পয়েন্টে জয় নিশ্চিত করে ম্যাচ শেষ করেন।

ম্যাচ শেষে আমান্ডা অ্যানিসিমোভার (ডানে) সঙ্গে জয়ী সাবালেঙ্কা। ছবি-এপি

এর আগে চলতি মৌসুমে দুটি গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল (ফ্রেঞ্চ ওপেন ও অস্ট্রেলিয়ান ওপেন) হেরেছিলেন সাবালেঙ্কা। কিন্তু এই ফাইনালে শান্ত থেকে কঠিন সময়েও নিজের সেরা খেলাটা দিয়েছেন। ফাইনাল শেষে তিনি বলেন, ‘আগের ফাইনালগুলোতে আবেগের ওপর নিয়ন্ত্রণ হারানোর পর আমি চাইনি যে একই ঘটনা আবার ঘটুক। এই শিরোপা রক্ষা করা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল।‘

আরও