জুনিয়র এশিয়া কাপ হকি

মালয়েশিয়ার কাছে হেরেছে বাংলাদেশের ছেলেরা

জুনিয়র এশিয়া কাপে ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী পাকিস্তান, চীন, মালয়েশিয়া ও কাজাখস্তান। মঙ্গলবার তৃতীয় ম্যাচে কাজাখস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ‘এ’ গ্রুপে খেলছে দক্ষিণ কোরিয়া, ভারত, জাপান, চাইনিজ তাইপে ও ইন্দোনেশিয়া।

জুনিয়র এশিয়া কাপ হকিতে টানা দ্বিতীয় ম্যাচে হারল বাংলাদেশের ছেলেরা। আজ রোববার মালয়েশিয়ার কাছে ৪-২ গোলে হেরেছে তারা। প্রথম ম্যাচে চীনের কাছে ৩-২ গোলে হেরেছিল লাল-সবুজরা।

‎চীনের মোকি ট্রেনিং গ্রাউন্ডে আজ প্রথম কোয়ার্টার গোলশূন্য থাকা পর দ্বিতীয় কোয়ার্টারে তিন মিনিটের ব্যবধানে দুই গোল খেয়ে বসে বাংলাদেশ। এরপর আবদুল্লাহ ও মেহেদী হাসানের গোলে সমতায় ফেরে বাংলাদেশ। চতুর্থ কোয়ার্টারে আবার জোড়া গোল করে জয় নিশ্চিত করে মালয়েশিয়া (৪-২)।

এ নিয়ে নবমবার জুনিয়র এশিয়া কাপে খেলছে বাংলাদেশ। ১০ দলের এবারের টুর্নামেন্টে ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী পাকিস্তান, চীন, মালয়েশিয়া ও কাজাখস্তান। মঙ্গলবার তৃতীয় ম্যাচে কাজাখস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ‘এ’ গ্রুপে খেলছে দক্ষিণ কোরিয়া, ভারত, জাপান, চাইনিজ তাইপে ও ইন্দোনেশিয়া।

আরও