ফ্রেঞ্চ ওপেন শুরু

সাবালেঙ্কার শুভসূচনা, দুই চ্যাম্পিয়ন নামছেন আজ

রোববার প্রথম দিন রাশিয়ার কামিলা রাখিমোভাকে ৬-১, ৬-০ গেমে হারান সাবালেঙ্কা। মাত্র এক ঘণ্টায় প্রতিপক্ষকে হারান তিনি। এ পথে হেরেছেন মাত্র একটি গেম। তিনবারের মেজর চ্যাম্পিয়ন সাবালেঙ্কা কখনো ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে ওঠেননি।

আজ দ্বিতীয় দিন কোর্টে দেখা যাবে পুরুষ ও নারী এককের দুই চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ ও ইগা সিয়ানতেককে। স্প্যানিশ তারকা আলকারাজ খেলবেন ইতালির জিউলিও জেপ্পিয়েরির বিপক্ষে আর সিয়ানতেকের প্রতিপক্ষ স্লোভাকিয়ার রেবেকা স্রামকোভা।

বছরের দ্বিতীয় গ্র্যান্ডস্লাম আসর ফ্রেঞ্চ ওপেন শুরু হয়েছে রোববার। প্রথম দিন জয় নিয়ে মাঠ ছাড়েন নারী এককে শীর্ষ বাছাই খেলোয়াড় আরিনা সাবালেঙ্কা। আজ দ্বিতীয় দিন কোর্টে দেখা যাবে পুরুষ ও নারী এককের দুই চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ ও ইগা সিয়ানতেককে। স্প্যানিশ তারকা আলকারাজ খেলবেন ইতালির জিউলিও জেপ্পিয়েরির বিপক্ষে আর সিয়ানতেকের প্রতিপক্ষ স্লোভাকিয়ার রেবেকা স্রামকোভা। ছেলেদের এককে শীর্ষ বাছাই ইয়ান্নিক সিনারও কোর্টে থাকছেন আজ। প্রথম রাউন্ডে তার প্রতিপক্ষ ফ্রান্সের আর্থার রিন্ডারনেখ।

চারবারের গ্র্যান্ডস্লাম চ্যাম্পিয়ন নাওমি ওসাকা খেলবেন স্পেনের তারকা পলা বাদোসার বিপক্ষে। অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন ম্যাডিসন কিজ মুখোমুখি হবেন অস্ট্রেলিয়ার দারিয়া সেভিলার।

রোববার প্রথম দিন রাশিয়ার কামিলা রাখিমোভাকে ৬-১, ৬-০ গেমে হারান সাবালেঙ্কা। মাত্র এক ঘণ্টায় প্রতিপক্ষকে হারান তিনি। এ পথে হেরেছেন মাত্র একটি গেম। তিনবারের মেজর চ্যাম্পিয়ন সাবালেঙ্কা কখনো ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে ওঠেননি। রোলাঁ গারোঁয় তার সেরা সাফল্য সেমিফাইনাল। চীনের ইউয়ান ইউকে ৬-১, ৪-৬, ৬-৩ গেমে হারিয়েছেন ইতালির জেসমিন পাওলিনি।

আরও