ফ্রেঞ্চ ওপেন শুরু আজ

রোলাঁ গারোঁয় ২৫ বছর পর নেই ফেদেরার-নাদাল

টেনিসে বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম আসর ফ্রেঞ্চ ওপেন শুরু আজ। রোলাঁ গারোঁর এ আসরে এবার থাকছেন না রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল।

টেনিসে বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম আসর ফ্রেঞ্চ ওপেন শুরু আজ। রোলাঁ গারোঁর আসরে এবার থাকছেন না রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল। তিনি হিপের চোট থেকে সেরে না ওঠায় সরে দাঁড়িয়েছেন। অবসর নিয়েছেন টেনিসের আরেক কিংবদন্তি রজার ফেদেরার। ফলে রোলাঁ গারোঁয় প্রায় ২৫ বছরের মতো দীর্ঘ সময় পর এবারই প্রথম ফেদেরার কিংবা নাদাল কেউই থাকছেন না। ১৯৯৮ সাল থেকে প্রতিটি আসরেই দুজনের মধ্যে কেউ একজন ছিলেন।

ফ্রেঞ্চ ওপেনে ফেদেরারের অভিষেক ১৯৯৮ সালে, আর নাদালের ২০০৫ সালে। ২০০২ সালে অবসর নেন ২০ বারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন ফেদেরার। আর ২২ বারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন নাদাল অবসর নেবেন ২০২৪ সালে। তবে বছরটি তিনি চোটের কারণে প্রিয় রোলাঁ গারোঁয় খেলার সুযোগ হারালেন।

ফ্রেঞ্চ ওপেনে মোট ১৪ বার শিরোপা জিতেছেন নাদাল। তিনি লাল মাটির কোর্টে শিরোপা হাতে নিয়েছেন ২০০৫, ২০০৬, ২০০৭, ২০০৮, ২০১০, ২০১১, ২০১২, ২০১৩, ২০১৪, ২০১৭, ২০১৮, ২০১৯, ২০২০, ২০২২ সালে। নাদালের অনুপস্থিতিতে এবার ফেভারিট নোভাক জোকোভিচ। তিনি নাদালের সমান ২২টি গ্র্যান্ড স্লাম জিতেছেন। রোলাঁ গারোঁয় শিরোপা জিতলে তিনি পুরুষ এককে ইতিহাস গড়বেন এবং ধরে ফেলবেন উন্মুক্ত যুগে নারী-পুরুষ মিলিয়ে দ্বিতীয় সর্বোচ্চ শিরোপাজয়ী সেরেনা উইলিয়ামসকে। সর্বোচ্চ ২৪টি গ্র্যান্ড স্লাম জিতেছেন জার্মানির স্টেফি গ্রাফ।

দুজন ছাড়াও আরো কিছু বড় নাম এবার ফ্রেঞ্চ ওপেনে দেখা যাবে না। ২০১৮ আসরের চ্যাম্পিয়ন সিমোনা হালেপ (ডোপিংয়ের কারণে সাময়িকভাবে নিষিদ্ধ), ২০১৬ সালের চ্যাম্পিয়ন গারবিনে মুগুরুজা (ট্যুর থেকে সাময়িক বিরতি), চারবারের চ্যাম্পিয়ন নাওমি ওসাকা (অন্তঃসত্ত্বা), তিনবারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন অ্যান্ডি মারে (ঘাসের কোর্ট উইম্বলডনে মনোযোগী) ২০২২ সালের উইম্বলডনের রানারআপ নিক কিরিওস (চোট)

পুরুষ এককে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নাদাল থাকছেন না। তবে শিরোপা ধরে রাখার মিশনে নামছেন নারী এককের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইগা সিয়ানতেক। পোলিশ তারকা চোটের কারণে সম্প্রতি ইতালিয়ান ওপেন খেলতে না পারলেও ফ্রেঞ্চ ওপেন শুরুর আগে ফিট হয়ে উঠেছেন।

মেয়েদের এককে শীর্ষ বাছাই হিসেবে খেলবেন সিয়ানতেক। অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন আরিনা সাবালেঙ্কা দ্বিতীয়, জেসিকা পেগুলা তৃতীয় বর্তমান উইম্বলডন চ্যাম্পিয়ন এলেনা রিবাকিনা চতুর্থ বাছাই হিসেবে খেলবেন। ছেলেদের এককে স্পেনের কার্লোস আলকারাজ শীর্ষ বাছাই। তার ক্যারিয়ারে প্রথম কোনো মেজর আসরে শীর্ষ বাছাই হিসেবে নামবেন। এরপর রাশিয়ার দানিল মেদভেদেভ, দুইবারের ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ ২০২২ আসরের রানারআপ ক্যাসপার রুড।

সেমিফাইনালে মুখোমুখি হতে পারেন আলকারাজ জোকোভিচ। ড্রতে দুজনই পড়েছেন একই অর্ধে। আলকারাজ খেলবেন এক বাছাই খেলোয়াড়ের বিপক্ষে, আর জোকোভিচের প্রথম প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রের আলেক্সান্ডার কোভাসেভিচ। নারী এককে ফেভারিট সিয়ানতেক প্রথম রাউন্ডে খেলবেন স্পেনের ক্রিস্টিনা বুকসার বিপক্ষে। অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন সাবালেঙ্কা শুরু করবেন ইউক্রেনের মার্তা কস্তিউকের বিপক্ষে ম্যাচ দিয়ে।

প্রাইজমানি: ২০২৩ সালের ফ্রেঞ্চ ওপেনের মোট প্রাইজমানি কোটি ৯৬ লাখ ইউরো। নারী পুরুষ এককের চ্যাম্পিয়ন প্রত্যেকেই পাবেন ২৩ লাখ ইউরো করে।

সূচি: আজ শুরু হয়ে ১৫ দিন চলবে ফ্রেঞ্চ ওপেন। বছরের বাকি তিনটি গ্র্যান্ড স্লাম ১৪ দিনে শেষ হলেও শুধু ফ্রেঞ্চ ওপেন চলে ১৫ দিন। দিন রাতের দুটি সেশনে খেলা হয়নি। মেয়েদের ফাইনাল ১০ জুন শনিবার, পরদিন রোববার ছেলেদের ফাইনাল।

আরও