নিজের দল নিয়ে গর্বিত স্পেন কোচ

বিশ্বকাপ জেতা সবচেয়ে বয়স্ক কোচ এখন স্পেনের ৬৫ বছর বয়সী লুইস দে লা ফুয়েন্তে।

২০২৪ সালে ইউরো চ্যাম্পিয়নশিপ শিরোপার পর এবার দেশকে জেতালেন বিশ্বকাপও। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে মোট ৩৮ ম্যাচে অপরাজিত স্পেন, যে কীর্তি ইউরোপ ও দক্ষিণ আমেরিকার আর কোনো দলের নেই। এবার ধরা দিল বিশ্বকাপ শিরোপাও। তাই দলকে নিয়ে গর্বের যেন শেষ নেই এ কোচের। রোববার রাতে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ জয়ের পর ফুয়েন্তে বলেন, ‘আমরা সবচেয়ে ঐক্যবদ্ধ দল। আমি এ প্রজন্মের ফুটবলারদের নিয়ে ভীষণ গর্বিত। তারা এ দর্শনের (ঐক্য) মধ্যেই বেড়ে উঠেছে, সেটিতে আস্থা রেখেছে, আরো সমৃদ্ধ করেছে এবং দল ও পরিবারের মতো একতার দৃষ্টান্ত স্থাপন করেছে। তারা অসাধারণ প্রতিভাবান এবং বিশ্বমানের ফুটবলার। আমি খুবই আবেগাপ্লুত। পেছনে তাকিয়ে তাদের কথা ভাবলে মনে হয়, এ প্রজন্মের খেলোয়াড়দের নিয়ে আমরা সবকিছুই জিতেছি, একেবারে সবকিছু।’ ফিফা

আরও