ফ্রেঞ্চ ওপেন

আমার মনে হয় না তাদের কন্যা আছে: ওনস জাবের

বুধবার রাতে ডেনিশ খেলোয়াড় হলগার রুনের মুখোমুখি হন যুক্তরাষ্ট্রের ১৩৭ নম্বর র‍্যাংকধারী খেলোয়াড় এমিলিও নাভা। অথচ দিনের আলোতে চারবারের চ্যাম্পিয়ন পোল্যান্ডের ইগা সিয়ানতেকের মুখোমুখি হন ব্রিটেনের এমা রাদুকানু আর শীর্ষ বাছাই বেলারুশের সাবালেঙ্কা খেলেছেন সুইজারল্যান্ডের জিল টিখম্যানের বিপক্ষে।

রোলাঁ গারোঁয় ২০২৩ সালে সর্বশেষ রাতে মেয়েদের ম্যাচে মুখোমুখি হন আরিনা সাবালেঙ্কা ও স্লোয়ান স্টিফেনস। ২০২১ সাল থেকে ফিলিপ শাতিয়েঁ সেন্টার কোর্টে রাতে মোট ৪৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যার মধ্যে মেয়েদের ছিল চারটি ম্যাচ।

ফ্রেঞ্চ ওপেনে আজ রাতে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে মুখোমুখি হবেন ফ্রান্সের গায়েল মনফিলস আর ব্রিটেনের জ্যাক ড্রাপার। এ ম্যাচের মধ্য দিয়ে আরেকবার রোলাঁ গারোঁর ‘বৈষম্যমূলক’ একটি পরিসংখ্যান আলোচনায় আসছে। সেই সঙ্গে মাটির কোর্টের এ গ্র্যান্ডস্লামে মেয়েদের খেলাকে আরো প্রমোট করার করার দাবিও উঠবে।

২০২৩ সাল থেকে ফিলিপ শাতিয়েঁ সেন্টার কোর্টে প্রাইমটাইমে মেয়েদের কোনো ম্যাচ রাখা হয়নি, ম্যাচের হিসেবে যা টানা ১৯টি। ২০২১ সালে নাইট সেশন চালু হওয়ার পর মেয়েদের মাত্র চারটি ম্যাচ সূচিতে রাখা হয়।

বছরের পর বছর ধরে এমন বৈষম্য চলে আসায় এ নিয়ে ক্ষোভের সঞ্চার হয়েছে এবং অবশেষে এ নিয়ে কথা বললেন তিউনিস তারকা ওনস জাবের। তিনি মনে করেন, এটা সামগ্রিকভাবে মেয়েদের খেলার ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।

মঙ্গলবার প্রথম রাউন্ডের ম্যাচে হারের পর তিনবারের গ্র্যান্ডস্লাম ফাইনালিস্ট বলেন, ‘সামগ্রিকভাবে এটা মেয়েদের খেলার জন্য দুর্ভাগ্যজনক। যে-ই সিদ্ধান্তটা দিয়েছেন, আমার মনে হয় না তাদের কন্যাসন্তান আছে, কারণ তারা তো কন্যাদের সঙ্গে এমন আচরণ করতে পারেন না।’

তিনি আরো বলেন, ‘এটা পরিহাসের বিষয়। তারা মেয়েদের খেলা দেখান না, মেয়েদের টেনিস দেখান না, এরপর তারা প্রশ্নও তোলেন। হ্যাঁ, অধিকাংশ সময়ই তারা (দর্শক) ছেলেদের খেলাই দেখেন। অবশ্যই তারা ছেলেদের খেলাই বেশি দেখেন, কারণ ছেলেদের খেলাই বেশি দেখানো হয়।’

চারবারের চ্যাম্পিয়ন ইগা সিয়ানতেকও দিনে ম্যাচ খেলেছেন

রোলাঁ গারোঁয় ২০২৩ সালে সর্বশেষ রাতে মেয়েদের ম্যাচে মুখোমুখি হন আরিনা সাবালেঙ্কা ও স্লোয়ান স্টিফেনস। ২০২১ সাল থেকে ফিলিপ শাতিয়েঁ সেন্টার কোর্টে রাতে মোট ৪৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যার মধ্যে মেয়েদের ছিল চারটি ম্যাচ।

ওনস জাবেরের বক্তব্যের জবাবে অবশ্য কোনো মন্তব্য করেননি ফ্রেঞ্চ টেনিস ফেডারেশন (এফএফপি)। টুর্নামেন্ট ডিরেক্টর অ্যামেলি মরেসমো বিষয়টি নিয়ে এ সপ্তাহের শেষ দিকে কথা সংবাদ সম্মেলনে কথা বলবেন বলে জানিয়েছেন।

আরও