দ্বিতীয় ওয়ানডে

৬ উইকেটের জয়ে সমতা আনল বাংলাদেশ

নাহিদ রানার দুর্দান্ত বোলিংয়ে প্রতিপক্ষকে দুশর আগে অলআউট করে বাংলাদেশ। ১০ ওভারে ৩২ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন তিনি। এছাড়া শরীফুল ইসলাম ৩২ রানে ২টি উইকেট নেন।

৫ আপডেট
  • ২০ এপ্রিল, ২০২৬

    সিরিজের মীমাংসা চট্টগ্রামে

    বড় জয়ে সিরিজে সমতা আনল বাংলাদেশ্। এতে তিন ম্যাচের সিরিজের মীমাংসা হবে এখন চট্টগ্রামে। ২৩ এপ্রিল বন্দরনগরীতে তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড।

  • ২০ এপ্রিল, ২০২৬

    শান্তর একাদশ ফিফটি

    ৭১ বলে ফিফটি করে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যাচ্ছেন নাজমুল হোসেন শান্ত। তার সঙ্গে ১২ বলে ৭ রান করে অপরাজিত আছেন তাওহীদ হৃদয়। শান্ত করেছেন একাদশ ওয়ানডে ফিফটি। ২২ ওভারে দলের প্রয়োজন ৩৩ রান।

  • ২০ এপ্রিল, ২০২৬

    ২৫ ওভারে ১৫৫/৪

    ২৫ ওভারে ১৫৫ রান তুলেছে বাংলাদেশ। পরের ২৫ ওভার থেকে মাত্র ৪৪ রান করলেই জিতে যাবে বাংলাদেশ।

  • ২০ এপ্রিল, ২০২৬

    ৭৬ রানে আউট হয়েছেন তানজিদ, লিটন ৭ রানে

    দ্বিতীয় সেঞ্চুরির সম্ভাবনা জাগানো তানজিদ তামিম মাত্র ৫৮ বলে ১০ বাউন্ডারি ও ৪ ছক্কায় ৭৬ রান করে লেনক্সের শিকার হয়ে সাজঘরে ফিরে গেছেন। এরপর লিটন দাস ১১ বলে ৭ রান করে ওই লেনক্সের শিকার হন। শান্ত ৪৬ ও তাওহীদ হৃদয় ২ রানে ব্যাট করছিলেন।

  • ২০ এপ্রিল, ২০২৬

    তানজিদের ফিফটি

    স্পিনার ফক্সক্রফটকে মিডউইকেট অঞ্চল দিয়ে ছক্কা মেরে ফিফটি পূর্ণ করেছেন তানজিদ হাসান তামিম। মাত্র ৩৩ বলে ফিফটি করেন তিনি। দলের সংগ্রহ ১৬.৪ ওভারে ১০৫/২। তানজিদ ৫৯ ও শান্ত ২৭ রানে ব্যাট করছেন।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে নিউজিল্যান্ডকে ১৯৮ রানে অলআউট করে দিয়ে সমতায় ফেরার সম্ভাবনা জোরালো করেছে বাংলাদেশ। যদিও ১৯৯ রান তাড়া করতে নেমে ২১ রানে ২ উইকেট হারিয়ে বসে স্বাগতিকরা। এরপর তানজিদ হাসান তামিম (৭৬), নাজমুল হোসেন শান্ত (৫০) ও তাওহীদ হৃদয়ের (৩০) ব্যাটে ভর করে ৮৭ বল বাকি থাকতে জিতেছে বাংলাদেশ।

এর আগে নাহিদ রানার দুর্দান্ত বোলিংয়ে প্রতিপক্ষকে দুশর আগে অলআউট করে বাংলাদেশ। ১০ ওভারে ৩২ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন তিনি। এছাড়া শরীফুল ইসলাম ৩২ রানে ২টি উইকেট নেন। ১০২ বলে ৮৩ রান করেন নিক কেলি। এরপর বোলারদের গড়ে দেয়া ভিতের ওপর দাঁড়িয়ে সহজ জয় পায় বাংলাদেশ। প্রথম ম্যাচের ব্যর্থতা ভুলে এদিন ইতিবাচক ব্যাটিং করেন তানজিদ, শান্তরা।

আরও