১২৩ মিলিয়ন পাউন্ডে বারকোলাকে নিচ্ছে লিভারপুল

পিএসজি থেকে ব্র্যাডলি বারকোলাকে সই করাতে ১২৩ মিলিয়ন পাউন্ড খরচ করতে সম্মত হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের দল লিভারপুল।

ফরাসি অ্যাটাকারের জন্য প্রথমে ১৪৫ মিলিয়ন পাউন্ড ফি চেয়েছিল পিএসজি। যদিও পরে সেটা কমে এসেছে ১২৩ মিলিয়ন পাউন্ডে। এর মধ্যে ১০৬ মিলিয়ন প্রাথমিক ফি ও ১৭ মিলিয়ন ‘অ্যাডস-অন’, যা নানা শর্তসাপেক্ষে দেবে লিভারপুল।

এ সপ্তাহেই লিভারপুলে স্বাস্থ্য পরীক্ষা হতে পারে বারকোলার। এর পরই অল রেডদের সঙ্গে তার লম্বা চুক্তি হতে পারে।

ডান পায়ের খেলোয়াড় বারকোলা মূলত লেফট উইংয়ে খেলতে পছন্দ করেন। তিনি লিভারপুলে আসা মানে অ্যানফিল্ডে ডাচ তারকা কডি গাকপোর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। তবে গাকপোর ক্লাব পেতে সমস্যা হবে না। জানা গেছে, টটেনহ্যাম হটস্পার্স ও ম্যানচেস্টার সিটি তাকে দলভুক্ত করতে আগ্রহ প্রকাশ করেছে।

লুইস দিয়াজ ও মোহাম্মদ সালাহ বিদায় নেয়ার পর আক্রমণভাগের শক্তি বাড়াতে তৎপর হয়ে ওঠে লিভারপুল। সেই থেকে বারকোলা তাদের রাডারে রয়েছেন। ২০২৩ সালে লিওঁ থেকে ৩ কোটি ৮৫ লাখ পাউন্ডে বারকোলাকে দলে ভেড়ায় পিএসজি। প্রায় তিন গুণ দামে তাকে বিক্রি করে দিচ্ছে ফরাসি জায়ান্টরা।

আরও