প্রথম ওয়ানডে

১৪২ রানের লক্ষ্যেও জিম্বাবুয়ের কাছে হারল বাংলাদেশ

১৪ ওয়ানডের ক্যারিয়ারে এ নিয়ে তৃতীয়বার ৫ উইকেট নিলেন নাহিদ রানা। মার্চে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে ২৪ রানে ৫ উইকেটে ও এপ্রিলে একই মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩২ রানে ৫ উইকেট শিকার করেন দীর্ঘদেহী এ পেস বোলার।

১ আপডেট
  • ৬ জুলাই, ২০২৬

    হারল বাংলাদেশ

    নাহিদ রানার দুর্দান্ত পারফরম্যান্সে দেড়শর আগেই জিম্বাবুয়েকে অলআউট করেছিল বাংলাদেশ। তবে সেই ছোট লক্ষ্যও পেরোতে গিয়েও হোঁচট খেলেন ব্যাটাররা। টপ অর্ডার ব্যর্থতায় কোনোরকমে একশ পেরিয়ে অলআউট হয়েছে সফরকারীরা। ২৫ রানের জয়ে সিরিজে ১-০তে এগিয়ে গেল জিম্বাবুয়ে।

    হারারেতে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৩৬ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ১৪১ রান করে জিম্বাবুয়ে। দলের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন নিউম্যান নিয়ামুরি। জবাবে ৩৩ ওভার এক বলে সবকটি উইকেট হারিয়ে ১১৬ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ।

হারারেতে আজ সোমবার সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে পেসম্যান নাহিদ রানার অনবদ্য বোলিংয়ে ৭০ রান তুলতেই ৮ উইকেট হারিয়ে বসেছে জিম্বাবুয়ে। শেষ পর্যন্ত ১৪১ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা।

তাসকিন আহমেদ ও নাহিদ রানার গতিময় বোলিংয়ে বিপর্যস্ত হয়ে পড়ে স্বাগতিকরা। দুজনের মধ্যে বেশি ভয়ংকর ছিলেন নাহিদ। তিনি প্রথম ৭ ওভারে মাত্র ১৫ রান খরচ করে ৫ উইকেট শিকার করেন। শেষ করেছেন ২১ রানে ৬ উইকেট নিয়ে। ১৪ ওয়ানডের ক্যারিয়ারে এ নিয়ে তৃতীয়বার ৫ উইকেট নিলেন তিনি। মার্চে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে ২৪ রানে ৫ উইকেটে ও এপ্রিলে একই মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩২ রানে ৫ উইকেট শিকার করেন দীর্ঘদেহী এ পেস বোলার। আজ দেখা পেলেন ক্যারিয়ারসেরা বোলিং ফিগার। ৩২ রানে ২ উইকেট নেন তাসকিন।

চলতি সিরিজে তিনটি ওয়ানডে খেলবে দুই দল। এরপর রয়েছে তিন ম্যাচের টি-টোয়েন্ট সিরিজ। দুই দলের একমাত্র টেস্টে ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ।

আরও