ঋতুপর্ণা চাকমাকে বাড়ি নির্মাণে আর্থিক সহায়তার চেক দিলেন প্রধানমন্ত্রী

যেসব খেলোয়াড় আন্তর্জাতিক পর্যায়ে দেশের জন্য গৌরব বয়ে আনছেন তাদের পাশে থাকার অঙ্গীকার পূরণে সরকার বদ্ধপরিকর। তারই অংশ হিসেবে আর্থিক সহায়তা পেলেন রাঙ্গামাটির প্রত্যন্ত এলাকার মেয়ে ঋতুপর্ণা।

দেশের ক্রীড়ায় বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে জাতীয় নারী ফুটবল দলের তারকা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমাকে বাড়ি তৈরি করার আর্থিক সহায়তার চেক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

যেসব খেলোয়াড় আন্তর্জাতিক পর্যায়ে দেশের জন্য গৌরব বয়ে আনছেন তাদের পাশে থাকার অঙ্গীকার পূরণে সরকার বদ্ধপরিকর। তারই অংশ হিসেবে আর্থিক সহায়তা পেলেন রাঙ্গামাটির প্রত্যন্ত এলাকার মেয়ে ঋতুপর্ণা। অত্যন্ত দরিদ্র পরিবার থেকে উঠে এসে তিনি দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ২০২৪ সালের সাফের সেরা খেলোয়াড়ের পুরস্কার জয় করেন তিনি। এ বছর এশিয়ান কাপেও তিনি ছিলেন বাংলাদেশ দলের সবচেয়ে বড় নাম। সদ্য সমাপ্ত সাফ চ্যাম্পিয়নশিপে দারুণ পারফর্ম করেন।

আজ মঙ্গলবার বিকালে জাতীয় সংসদ ভবনে বাজেট অধিবেশনের এক ফাঁকে নিজ কার্যালয়ে ঋতুপর্ণা চাকমার হাতে এই অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী। এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মাদ হেলাল উদ্দীন, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) অতীতেও ঋতুপর্ণা চাকমা ও তার পরিবারের পাশে দাঁড়িয়েছিল। ২০২৫ সালে তার ক্যানসার আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য সহায়তার প্রয়োজন হলে তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন রাঙামাটির দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থিত ঋতুপর্ণার বাড়িতে গিয়ে তাঁর মায়ের খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেন।

আরও