মাদ্রিদের যে রেকর্ডে পুসকাস ও রোনালদোর পাশে ভিনিসিউস

রেকর্ডটি এককভাবে কারও নয়, তবে ভিনিসিয়াসের বিশেষত্ব হলো তিনি এই মাইলফলকে পৌঁছাতে রোনালদোর চেয়ে কম ম্যাচ খেলেছেন। রিয়ালের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ক্রিস্টিয়ানো রোনালদো ১৮টি ফাইনালে খেলে ১৬টি গোল কন্ট্রিবিউশন করেছিলেন। সেখানে ভিনিসিয়াস মাত্র ১৫টি ফাইনালেই সেই সংখ্যা ছুঁয়ে ফেলেছেন।

রিয়াল মাদ্রিদের ইতিহাসে ফাইনাল ম্যাচে সরাসরি গোলে অবদানের ক্ষেত্রে এক অনন্য রেকর্ডে নিজের নাম লেখালেন ভিনিসিউস জুনিয়র। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড কিংবদন্তি ফেরেঙ্ক পুসকাস ও ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ গোল ও অ্যাসিস্টের রেকর্ড স্পর্শ করেছেন; সেটাও আবার তুলনামূলকভাবে অনেক কম ম্যাচ খেলে।

মাত্র ২৫ বছর বয়সেই ভিনিসিউস রিয়ালের জার্সিতে ফাইনাল ম্যাচে সরাসরি গোলে অবদান (গোল ও অ্যাসিস্ট মিলিয়ে) মোট ১৬টি। ক্লাবটির ইতিহাসে কোনো খেলোয়াড়ই ফাইনালে এর চেয়ে বেশি গোল অবদান রাখতে পারেননি। আর এখানেই কিংবদন্তিদের পাশে বসেছেন ভিনিসিউস।

রেকর্ডটি এককভাবে কারও নয়, তবে ভিনিসিয়াসের বিশেষত্ব হলো তিনি এই মাইলফলকে পৌঁছাতে রোনালদোর চেয়ে কম ম্যাচ খেলেছেন। রিয়ালের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ক্রিস্টিয়ানো রোনালদো ১৮টি ফাইনালে খেলে ১৬টি গোল কন্ট্রিবিউশন করেছিলেন। সেখানে ভিনিসিয়াস মাত্র ১৫টি ফাইনালেই সেই সংখ্যা ছুঁয়ে ফেলেছেন।

তালিকায় ভিনিসিউস উন্নতি করলেও হাঙ্গেরিয়ান কিংবদন্তি ফেরেঙ্ক পুসকাসের পরিসংখ্যান এখনও অবিশ্বাস্য মনে হয়। তিনি মাত্র ৮টি ফাইনালে ১৬টি অবদান রেখেছিলেন, যার অর্থ প্রতি ম্যাচে গড়ে ২টি করে গোল বা অ্যাসিস্ট। অন্যদিকে করিম বেনজেমা ১৬টি অবদান রাখতে ২৯টি ফাইনাল খেলেছেন।

আরও