আলকারাজকে থামিয়ে উইম্বলডন জিতলেন সিনার

মাত্র ৩৫ দিন আগে পাঁচ সেটের ফ্রেঞ্চ ওপেন ফাইনালে আলকারাজের কাছে হেরে যান সিনার। দুই সেট ও তিনটি চ্যাম্পিয়নশিপ পয়েন্টে পিছিয়ে থাকা আলকারাজ গর্জে ওঠেন এবং শেষ পর্যন্ত শিরোপা জয় করেন। প্যারিসের সেই হারের প্রতিশোধ লন্ডনে নিলেন ইয়ান্নিক।

এটা ২৩ বছর বয়সী সিনারের চতুর্থ গ্র্যান্ডস্লাম শিরোপা। ২০২৪ সালে অস্ট্রেলিয়ান ওপেন ও ইউএস ওপেন এবং ২০২৫ সালে অস্ট্রেলিয়ান ওপেন জয় করেন তিনি। এবার জিতলেন মর্যাদাপূর্ণ উইম্বলডন শিরোপা। ২২ বছর বয়সী আলকারাজ জিতেছেন পাঁচটি গ্র্যান্ডস্লাম শিরোপা।

টানা দুবারের চ্যাম্পিয়ন স্পেনের কার্লোস আলকারাজ ছুটছিলেন হ্যাটট্রিক শিরোপার দিকে। যদিও তাকে থামিয়ে প্রথমবারের মতো উইম্বলডন শিরোপা জয় করলেন ইতালির ইয়ান্নিক সিনার। রোববার অল-ইংল্যান্ড ক্লাবে উত্তেজনাপূর্ণ ফাইনালে ৪-৬, ৬-৪, ৬-৪, ৬-৩ গেমের জয় তুলে নেন ২৩ বছর বয়সী খেলোয়াড়টি।

মাত্র ৩৫ দিন আগে পাঁচ সেটের ফ্রেঞ্চ ওপেন ফাইনালে আলকারাজের কাছে হেরে যান সিনার। দুই সেট ও তিনটি চ্যাম্পিয়নশিপ পয়েন্টে পিছিয়ে থাকা আলকারাজ গর্জে ওঠেন এবং শেষ পর্যন্ত শিরোপা জয় করেন। প্যারিসের সেই হারের প্রতিশোধ লন্ডনে নিলেন ইয়ান্নিক।

হার শেষে আলকারাজ বলেন, ‘যেকোনো হারই কষ্টের। সেটি ফাইনাল হলে তো কথাই নেই। আমি ইয়ান্নিককে অভিনন্দন জানাই। তুমি যোগ্য হিসেবেই জিতেছো এবং গত দুটি সপ্তাহ তোমার অবিশ্বাস্য কেটেছে। তুমি এগিয়ে যাও। আমাদের মধ্যে মহান এক প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলার তোমার প্রতি কৃতজ্ঞতা। তুমিই আমাকে প্রতিদিন উন্নতি করতে সাহায্য করো। তোমাকে আবারো অভিনন্দন।’

আলকারাজকে নিয়ে সিনার বলেন, ‘অসাধারণ একটি টুর্নামেন্ট খেলেছো, তোমাকে ধন্যবাদ। তুমি এগিয়ে যাও প্রত্যয় নিয়ে, এ ট্রফিটা আরো বহুবার জিতবে। এরই মধ্যে দুবার জিতে নিয়েছো।’

আরও