প্রথম বাংলাদেশী পেসার হিসেবে টেস্টে হ্যাটট্রিক হাসান মাহমু্দের

এতদিন বাংলাদেশের হ্যাটট্রিক ছিল মাত্র দুটি। প্রথমটি ২০০৩ সালে পেশোয়ারে পাকিস্তানের বিপক্ষে লেগ স্পিনার অলোক কাপালির ও দ্বিতীয়টি দশ বছর পর ২০১৩ সালে চট্টগ্রামে নিউজ়িল্যান্ডের বিপক্ষে অফস্পিনার সোহাগ গাজ়ীর। সেই দুটোই ছিল স্পিনারদের। এবার সেই তালিকায় নাম লেখালেন পেসার।

আবুধাবির শেখ জ়ায়েদ স্টেডিয়ামে রোববার (১১ অক্টোবর) সকালে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের তৃতীয় দিন বল হাতে রেকর্ড গড়লেন বাংলাদেশের বোলার হাসান মাহমুদ। প্রথম বাংলাদেশী পেসার হিসেবে টেস্ট ক্রিকেটে হ্যাটট্রিক করার অবিশ্বাস্য কীর্তি গড়লেন তিনি।

২০০০ সালে টেস্টে অভিষেকের পর থেকে বাংলাদেশ খেলেছে ১৬১টি টেস্ট। এটা ১৬২তম। এতদিন বাংলাদেশের হ্যাটট্রিক ছিল মাত্র দুটি। প্রথমটি ২০০৩ সালে পেশোয়ারে পাকিস্তানের বিপক্ষে লেগ স্পিনার অলোক কাপালির ও দ্বিতীয়টি দশ বছর পর ২০১৩ সালে চট্টগ্রামে নিউজ়িল্যান্ডের বিপক্ষে অফস্পিনার সোহাগ গাজ়ীর। সেই দুটোই ছিল স্পিনারদের। এবার সেই তালিকায় নাম লেখালেন পেসার।

ম্যাচের ৮৩তম ওভারের তৃতীয় বলে হাসানের লেংথ ডেলিভারি নিচু হয়ে ভেতরে ঢোকে, ব্যাটার ইসমত আলম বুঝে ওঠার আগেই স্টাম্প উড়ে যায়। এর পর ক্রিজে আসা কায়েস আহমেদের ব্যাটের বাইরের কানায় লেগে বল চলে যাচ্ছিল গালির দিকে; কিন্তু উইকেটের পেছনে ডানদিকে লাফিয়ে পড়ে নিচু হয়ে ক্যাচ নেন লিটন দাস। এরপরের ডেলিভারিটি জিয়া-উর-রেহমানের প্যাডে আঘাত হানতেই হ্যাটট্রিক পূরণ করেন হাসান মাহমুদ।

প্রথম ইনিংসে ৫৫ রান দিয়ে ৫ উইকেট তুলে নিইয়েছেন এ ডানহাতি পেসার, যা তার টেস্ট ক্যারিয়ারের অন্যতম সেরা বোলিং ফিগার। আগের দিন ৪ উইকেটে ২১১ রান নিয়ে দিন শেষ করা আফগানিস্তান এদিন সকালে হাসানের তোপে মাত্র ২৯ রানের ব্যবধানে নিজেদের শেষ ৬টি উইকেট হারায়। ১০৬ রানের লিড পায় বাংলাদেশ। এবাদত ৪ উইকেট নেন ৫৬ রানের খরচায়।

আরও