৬ বছরের টেকসই ব্যাটারিসহ দেশে অপোর নতুন ফোন ‘এ৬সি’

দেশের বাজারে নতুন স্মার্টফোন নিয়ে এসেছে চীনা প্রযুক্তি ব্র্যান্ড অপো। দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ, এআই ফিচার ও প্রিমিয়াম ডিজাইনের ‘অপো এ৬সি’ নামের ফোনটি এখন দেশজুড়ে পাওয়া যাচ্ছে। অপো বাংলাদেশ বলেছে, ফোনটির প্রধান আকর্ষণ এর সাত হাজার মিলিঅ্যাম্প-আওয়ারের ব্যাটারি। এটি এমনভাবে ডিজাইন করা, যা প্রায় ছয় বছর পর্যন্ত স্থায়িত্ব নিশ্চিত করবে।

যেসব ব্যবহারকারী দীর্ঘ সময় ফোনের ওপর নির্ভরশীল, তাদের চার্জিং নিয়ে বাড়তি দুশ্চিন্তা করতে হবে না। ফোনটিতে রয়েছে রিভার্স ওয়্যার্ড চার্জিং সুবিধা, যার মাধ্যমে অন্যান্য ডিভাইসও চার্জ করা সম্ভব। অপো বলেছে, ফটোগ্রাফি প্রেমীদের জন্য ফোনটিতে রয়েছে আধুনিক এআই ইরেজার ও এআই ক্লিয়ার ফেইস ফিচার। এআই ইরেজারের মাধ্যমে ব্যবহারকারীরা খুব সহজেই ছবির অনাকাঙ্ক্ষিত অবজেক্ট মুছে ফেলতে পারবেন।

অন্যদিকে, এআই ক্লিয়ার ফেইস ছবির পোর্ট্রেইটকে আরও স্পষ্ট ও ডিটেইল করে তুলবে। এসব স্মার্ট এআই ফিচার আলাদা কোনো প্রফেশনাল এডিটিং দক্ষতা ছাড়াই প্রতিদিনের ফটোগ্রাফিকে আরও সহজ করে তুলবে। দীর্ঘদিন ব্যবহারের পরও গতি বজায় রাখতে ফোনটিতে রয়েছে ৪৮ মাসের ফ্লুয়েন্সি প্রোটেকশন। এ ছাড়া আইপি৬৪ রেটিং থাকায় ধুলোবালি ও পানির ঝাপটা থেকেও ফোনটি সুরক্ষিত থাকবে বলে দাবি নির্মাতার।

গেইমারদের জন্য ফোনটিতে ১২০ হার্টজের আলট্রা ব্রাইট ডিসপ্লে ব্যবহৃত হয়েছে। অপো বলেছে, ডিভাইসটি সর্বোচ্চ ৬০ এফপিএস গতিতে টানা ৩ ঘণ্টা স্মুথ গেইমিং অভিজ্ঞতা দেবে।

ফেদার হোয়াইট ও স্টোন ব্রাউন এ দুটি রঙে ফোনটি বাজারে পাওয়া যাচ্ছে। ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের এ ফোনের দাম ১৬ হাজার ৯৯৯ টাকা। - বিজ্ঞপ্তি

আরও