বেসিস নির্বাচনে ওয়ান টিমের প্যানেল ঘোষণা

ওয়ান টিমে যেমন আছেন তথ্যপ্রযুক্তি খাতে দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী, তেমনই রয়েছেন চমকপ্রদ উদ্ভাবনে দ্রুত দেশের তথ্যপ্রযুক্তি খাতে স্থান করে নেয়া তরুণ উদ্যোক্তা।

দেশের সফটওয়্যার প্রস্তুত ও রফতানিকারকদের শীর্ষ বাণিজ্যিক সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) ২০২২-২৩ মেয়াদে কার্যনির্বাহী কমিটি নির্বাচনে ১০ সদস্যের প্যানেল হিসেবে অংশগ্রহণ নিচ্ছে ওয়ান টিম। দেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে ভূমিকা রেখে চলছেন এমন সদস্যদের নিয়ে গঠন করা হয়েছে এ ওয়ান টিম। এভরি মেম্বার ম্যাটার্স, এ শ্লোগান নিয়ে দেশে ও বিশ্ববাজারে বাংলাদেশের আইসিটি সক্ষমতাকে ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করতে চান দলের সদস্যরা। 

ওয়ান টিমে যেমন আছেন তথ্যপ্রযুক্তি খাতে দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী, তেমনই রয়েছেন চমকপ্রদ উদ্ভাবনে দ্রুত দেশের তথ্যপ্রযুক্তি খাতে স্থান করে নেয়া তরুণ উদ্যোক্তা। 

ওয়ান টিম সম্পর্কে ফারইষ্ট ইসলামী লাইফের স্বতন্ত্র পরিচালক সুজাদুর রহমান বলেন, আমরা চাই দেশের অভ্যন্তরীণ ও বিশ্ববাজারে বাংলাদেশের আইটি সক্ষমতাকে ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করতে। তাই আমরা এ খাতে অবদান রাখা দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিত্ত্ব ও তরুণ উদ্যোক্তাদের সমন্বয়ে টিম গঠন করেছি।

ওয়ান টিমের জেনারেল সদস্য ক্যাটাগরিতে রয়েছেন টিম ক্রিয়েটিভের রাসেল টি. আহমেদ, মাইন্ডম্যাবজের সুজাদুর রহমান, গিগা টেক লিমিটেডের সামিরা জুবেরী হিমিকা, স্টার কম্পিউটার সিস্টেম লিমিটেডের রেজওয়ানা খান, এনরুট ইন্টারন্যাশনাল লিমিটেডের আবু দাউদ খান, টেকনোগ্রাম লিমিটেডের একেএম আহমেদুল ইসলাম বাবু, চালডাল লিমিটেডের জিয়া আশরাফ ও জামান আইটির জামান খান।

এ ছাড়া অ্যাফিলিয়েট সদস্য ক্যাটাগরিতে প্যানেলে রয়েছেন পাঠাও লিমিটেডের ফাহিম আহমেদ ও অ্যাসোসিয়েট সদস্য ক্যাটাগরিতে রয়েছেন  ড্রিমার্জ ল্যাব লিমিটেডের তানভীর হোসেন খান।

দেশের তথ্যপ্রযুক্তি খাতের সবচেয়ে বড় বাণিজ্যিক সংগঠন বেসিস’র নির্বাহী কমিটির ২০২২-২০২৩ নির্বাচন আগামী ২৬ ডিসেম্বর। দুই বছর মেয়াদে ১১টি পদে এ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আরও