অ্যান্ড্রয়েড অ্যাপ থেকে কেনা যাবে এক্সবক্সের গেম

টেক জায়ান্ট মাইক্রোসফটের ভিডিও গেমিং কনসোল এক্সবক্সের ব্যবহারকারীরা আগামী নভেম্বর হতে সরাসরি অ্যান্ড্রয়েড অ্যাপ থেকে প্লাটফর্মটির গেম কিনতে ও খেলতে পারবেন। খবর এনগেজেট।

টেক জায়ান্ট মাইক্রোসফটের ভিডিও গেমিং কনসোল এক্সবক্সের ব্যবহারকারীরা আগামী নভেম্বর হতে সরাসরি অ্যান্ড্রয়েড অ্যাপ থেকে প্লাটফর্মটির গেম কিনতে ও খেলতে পারবেন। খবর এনগেজেট।

এক্সবক্সের প্রেসিডেন্ট সারাহ বন্ড সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) বলেন, ‘যুক্তরাষ্ট্রে গুগলের মোবাইল অ্যাপ স্টোর উন্মুক্তে আদালতের রায় আরো বিকল্প ও নমনীয়তার সুযোগ দেবে।’ তিনি মূলত এপিক গেমসের সঙ্গে গুগলের চার বছরের অ্যান্টিট্রাস্ট মামলায় মার্কিন জেলা জজ জেমস ডোনাটোর রায় সম্পর্কে বলেছেন। বিচারক একটি স্থায়ী আদেশ জারি করেছেন, যেখানে গুগলকে তৃতীয় পক্ষের অ্যাপ স্টোরগুলোকে প্লে লাইব্রেরিতে অ্যাক্সেস করার অনুমতি দিতে ও অন্যান্য অ্যাপ স্টোরগুলোয় অ্যান্ড্রয়েড অ্যাপ উপলব্ধ করতে হবে।

সিএনবিসির প্রতিবেদন অনুসারে, ব্যবহারকারীরা অ্যান্ড্রয়েড অ্যাপের মাধ্যমে এক্সবক্স কনসোলে গেম ডাউনলোড করতে পারবেন এবং গেম পাস আলটিমেটের গ্রাহকরা তাদের ফোনে গেম স্ট্রিমও করতে পারবেন। তবে তারা সরাসরি অ্যাপ থেকে গেম কিনতে পারবেন না। আদালতের রায়ের পরে গুগল ডেভেলপারদের এর বিলিং সিস্টেম ব্যবহার করতে বাধ্য করতে পারবে না এবং আরো সাশ্রয়ী মূল্যে পরিশোধের বিকল্প সম্পর্কে ব্যবহারকারীদের অবহিত করা থেকে ডেভেলপারদের বিরত রাখতে পারবে না। গুগলকে কমিশন না দিয়েই নিজেদের গেম সরাসরি বিক্রি করতে পারবে মাইক্রোসফট।

আরও