পহেলা বৈশাখকে সামনে রেখে বাংলাদেশে নতুন স্মার্টফোন উন্মোচন করেছে অপো (Oppo)। ‘স্মুথনেস উইদাউট লিমিট’ অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্য নিয়ে বাজারে আনা হয়েছে অপো এ৬কে (Oppo A6K) মডেলটি। নতুন এই ডিভাইসটির অন্যতম আকর্ষণ ৫০ মেগাপিক্সেলের আলট্রা-ক্লিয়ার ক্যামেরা। এতে এআই পোর্ট্রেট রিটাচিং, ডুয়েল-ভিউ ভিডিও এবং নাইট মোডসহ আধুনিক ফিচার যুক্ত করা হয়েছে।
পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে স্নাপড্রাগন ৬৮৫ চিপসেট, যা মাল্টিটাস্কিং ও গেমিংয়ের ক্ষেত্রে ল্যাগ-ফ্রি অভিজ্ঞতা দিতে সক্ষম। ব্যাটারি হিসেবে রয়েছে ৬ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ার ক্ষমতার সিলিকন কার্বন ব্যাটারি, যা দীর্ঘমেয়াদে টেকসই পারফরম্যান্স নিশ্চিত করবে বলে জানিয়েছে কোম্পানি। পাশাপাশি রিভার্স চার্জিং সুবিধাও রয়েছে।
ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে ১২০ হার্জ আলট্রা ব্রাইট স্ক্রিন, যা স্মুথ স্ক্রলিং ও উন্নত ভিজ্যুয়াল অভিজ্ঞতা দেবে। এছাড়া ডিভাইসটিতে এআই এডিটর ২.০, এআই গেমবুস্ট ২.০, এআই লিঙ্কবুস্ট ৩.০, থেফট প্রোটেকশনসহ বিভিন্ন স্মার্ট ফিচার যুক্ত রয়েছে।
অপো বাংলাদেশের অনুমোদিত এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ব্যবস্থাপনা পরিচালক ডেমন ইয়াং বলেন, অপো এ৬কের মাধ্যমে ব্যবহারকারীদের দৈনন্দিন প্রয়োজনকে আরও সহজ ও কার্যকর করা লক্ষ্য।পহেলা বৈশাখ উপলক্ষে ডিভাইসটি কিনলে ক্রেতারা ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ও ২ বছরের ওয়ারেন্টি সুবিধা পাবেন। পাশাপাশি থাকছে লটারি ক্যাম্পেইনে বিভিন্ন উপহার জেতার সুযোগ এবং কার্ডলেস ইএমআই সুবিধা। ক্রিস্টাল ব্লু ও ক্রিস্টাল ভায়োলেট রঙে ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজের এই ফোনটির দাম নির্ধারণ করা হয়েছে ১৯ হাজার ৯৯৯ টাকা। ইতোমধ্যে এটি দেশের বাজারে পাওয়া যাচ্ছে।- বিজ্ঞপ্তি