সংবাদের জন্য গুগল-মেটা দেবে অর্থ, নতুন আইন আনছে অস্ট্রেলিয়া

নতুন আইন অনুযায়ী, প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো সংবাদ প্রকাশকদের সঙ্গে চুক্তি না করলে আয়ের ওপর ২ দশমিক ২৫ শতাংশ হারে কর বা লেভি বসানো হবে

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমের কনটেন্ট ব্যবহারের জন্য বড় অংকের অর্থ গুণতে হবে গুগল, মেটা ও টিকটকের মতো বড় প্রতিষ্ঠানগুলোকে। সম্প্রতি অস্ট্রেলিয়া সরকার ‘নিউজ বার্গেইনিং ইনসেনটিভ’ (এনবিআই) নামে একটি খসড়া আইন উন্মোচন করেছে। খবর টেকক্রাঞ্চ।

এ আইনের মূল লক্ষ্য হলো বড় প্রযুক্তি কোম্পানিগুলোকে স্থানীয় সংবাদ প্রকাশকদের সঙ্গে বাণিজ্যিক চুক্তিতে বাধ্য করা।

অস্ট্রেলিয়ার যোগাযোগমন্ত্রী আনিকা ওয়েলস জানান, মানুষ এখন সোশ্যাল মিডিয়া থেকেই বেশির ভাগ খবর সংগ্রহ করে। কিন্তু প্লাটফর্মগুলো সংবাদ প্রচার করে বিপুল আয় করলেও সংবাদকর্মীরা তার ন্যায্য ভাগ পান না। নতুন আইন অনুযায়ী, প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো সংবাদ প্রকাশকদের সঙ্গে চুক্তি না করলে আয়ের ওপর ২ দশমিক ২৫ শতাংশ হারে কর বা লেভি বসানো হবে।

আরও