এআই নির্মিত সিনেমাও জিততে পারে অস্কার: একাডেমি

চলতি বছর মার্চে অনুষ্ঠিত অস্কার অনুষ্ঠানে ‘দ্য ব্রুটালিস্ট’ ছবিতে অভিনয়ের জন্য অ্যাড্রিয়ান ব্রোডি সেরা অভিনেতার পুরস্কার জেতেন। এরপরই আলোচনার কেন্দ্রে আসে চলচ্চিত্রে এআই ব্যবহারের বিষয়টি। কারণ সিনেমায় অভিনেতার হাঙ্গেরিয়ান উচ্চারণ আরো স্বাভাবিকভাবে উপস্থাপন করতে জেনারেটিভ এআই ব্যবহার করা হয়েছিল।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি সিনেমা এখন একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কারের শীর্ষ পুরস্কার জিততে পারবে। অস্কারের আয়োজক একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস চলতি সপ্তাহে এ সংক্রান্ত একটি নতুন নিয়ম জারি করেছে। নিয়ম অনুযায়ী, জেনারেটিভ এআই ও অন্যান্য ডিজিটাল সরঞ্জামের ব্যবহার মনোনয়নের সম্ভাবনাকে সাহায্য বা ক্ষতি করবে না। খবর বিবিসি।

একাডেমি বলেছে, তবে তারা এখনো বিজয়ী নির্বাচনের সময় চলচ্চিত্রে মানুষের অংশগ্রহণ বিবেচনায় নেবে। অর্থাৎ প্রযুক্তির সহায়তায় তৈরি হলেও, সে সিনেমায় মানুষ কতটা কাজ করেছে সেটা গুরুত্ব দিয়ে দেখা হবে।

এছাড়া জেনারেটিভ এআই দিয়ে বানানো সিনেমা অস্কারের জন্য যোগ্য কিনা, তা যাচাইয়ে নতুন নিয়ম বা গাইডলাইন তৈরি করা হয়েছে। এ নিয়ম তৈরি করার পরামর্শ দিয়েছে একাডেমির সায়েন্স অ্যান্ড টেকনোলজি কাউন্সিল।

আরও