সাভারের ভাকুর্তার গহনা গ্রাম। বংশপরম্পরায় গয়নাশিল্পকে জীবিকার মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন এ গ্রামের বহু পরিবার, এ দিয়েই ঘুরছে তাদের ভাগ্যের চাকা। উৎসবের মৌসুমে ভাকুর্তার গয়নার চাহিদা বেড়ে যায়। নানা ধরনের গয়না তৈরি হয় এখানে, যা দেশের বিভিন্ন জেলার পাইকারদের হাত ধরে পৌঁছে যায় রাজধানীর নামীদামী শপিং কমপ্লেক্সসহ সারা দেশের বাজারে। অধিকাংশ সময় কারিগররা নিজেদের সৃজনশীলতা থেকেই গয়নার নকশা উদ্ভাবন করেন; আবার কখনো জনপ্রিয় হয়ে ওঠা নকশার আদলও অনুসরণ করেন। ছবিঃ মাসফিকুর সোহান