বণিক বার্তার ওয়েবসাইট ডেভেলপার আল সাবাবের মা নিলুফা আনোয়ার (৬০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ... রাজিউন)।
বুধবার (২৭ মে) আনুমানিক দুপুর ৩ টায় ক্যান্সারে আক্রান্ত অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাদ মাগরিব রাজধানীর ফকিরাপুল বাজার বড় মসজিদে নিলুফা আনোয়ারার জানাজার অনুষ্ঠিত হয়। পরে আজিমপুরে তাকে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তার তিন সন্তান ছিল।
তার মৃত্যুতে শোক জানিয়েছে বণিক বার্তা পরিবার।