বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিপিএসএ) সভাপতি নির্বাচিত হয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ— সিআইডির অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদ। আর সাধারণ সম্পাদক হয়েছেন ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন। আজ বুধবার অনুষ্ঠিত নির্বাচনে তারা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।