মেসিকে ১২ লাখ ডলারের বিলাসবহুল ঘড়ি উপহার অনন্ত আম্বানির

ওই ঘড়িতে রয়েছে কার্বন ব্ল্যাক ও ধূসর বেজেল, সাদা স্কেলেটোনাইজড কাঁটা এবং স্ক্র্যাচ-প্রতিরোধী স্যাফায়ার ক্রিস্টাল গ্লাস।

রিশার্ড মিল ব্র্যান্ডের রিশার্ড মিল আরএম ০০৩ এশিয়া বুটিক মডেলের ওই বিশেষ ঘড়িটির বাজারমূল্য প্রায় ১২ লাখ ডলার, যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ১৪ কোটি ৬৮ লাখ টাকার সমান।

বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসি সম্প্রতি ভারত সফরে এসে এক রাজকীয় উপহার পেয়েছেন। এশিয়ার শীর্ষ ধনী মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি ফুটবলের এই জাদুকরকে উপহার দিয়েছেন বিশ্বের অন্যতম বিরল এবং দামী একটি ঘড়ি। রিশার্ড মিল ব্র্যান্ডের রিশার্ড মিল আরএম ০০৩ এশিয়া বুটিক মডেলের ওই বিশেষ ঘড়িটির বাজারমূল্য প্রায় ১২ লাখ ডলার, যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ১৪ কোটি ৬৮ লাখ টাকার সমান। খবর ফোর্বস।

চলতি সপ্তাহে ভারত সফরে এসে মেসি গুজরাটের জামনগরে অবস্থিত অনন্ত আম্বানির স্বপ্নের প্রকল্প ‘ভান্তারা’ পরিদর্শনে যান। এটি মূলত একটি বন্যপ্রাণী উদ্ধার, পুনর্বাসন এবং সংরক্ষণ কেন্দ্র। সেখানে পশুপাখিদের সেবামূলক কাজ দেখে মুগ্ধ হন বিশ্বকাপজয়ী এই অধিনায়ক।

রিশার্ড মিল আরএম ০০৩ এশিয়া বুটিক। ছবি- ফোর্বস

প্রতিবেদন অনুযায়ী, ভান্তারাতে প্রবেশের সময় মেসির কবজিতে কোনো ঘড়ি ছিল না। তবে সেখান থেকে ফেরার সময় তার কবজিতে দেখা যায় ওই বিরল টুরবিলন ঘড়িটি। ওই ঘড়িতে রয়েছে কার্বন ব্ল্যাক ও ধূসর বেজেল, সাদা স্কেলেটোনাইজড কাঁটা এবং স্ক্র্যাচ-প্রতিরোধী স্যাফায়ার ক্রিস্টাল গ্লাস।

এদিকে, ভান্তারার অনুষ্ঠানে অনন্ত আম্বানির কবজিতেও নজর কাড়ে একটি দুর্লভ ঘড়ি। তিনি পরেছিলেন রিশার্ড মিল আরএম ০৫৬ স্যাফায়ার টুরবিলন, যা বিশেষভাবে তার জন্য কমলা রঙে তৈরি করা হয়েছে। ঘড়িটির আনুমানিক মূল্য প্রায় ৫০ লাখ ডলার বলে ধারণা করা হচ্ছে। নিলামে এই সিরিজের অনুরূপ স্যাফায়ার টুরবিলন ঘড়ি এর আগে সাড়ে ৪০ লাখ ডলার পর্যন্ত দামে বিক্রি হয়েছিল।

আরও