আইসিএবির ত্রৈমাসিক প্রকাশনা দ্য বাংলাদেশ অ্যাকাউন্ট্যান্ট এখন ডিজিটাল

আইসিএবি প্রেসিডেন্ট সাব্বীর আহমেদ বলেন, জার্নালে পেশাগত বিষয়বস্তুর পাশাপাশি নীতি প্রণয়ন ও দেশের অর্থনৈতিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারে এমন বিষয়ও তুলে ধরতে হবে। শিক্ষার্থী, শিক্ষক ও পেশাজীবীদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করে জার্নালটিকে একটি ইন্টার‍্যাক্টিভ প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।

দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) ত্রৈমাসিক প্রকাশনা ‘দ্য বাংলাদেশ অ্যাকাউন্ট্যান্ট’ ডিজিটাল সংস্করণে প্রকাশিত হয়েছে। হিসাব পেশা ও সমসাময়িক অর্থনৈতিক বিষয় নিয়ে প্রকাশিত জার্নালটির ডিজিটাল সংস্করণ আজ রোববার চালু করা হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আইসিএবি প্রেসিডেন্ট সাব্বীর আহমেদ বলেন, জার্নালে পেশাগত বিষয়বস্তুর পাশাপাশি নীতি প্রণয়ন ও দেশের অর্থনৈতিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারে এমন বিষয়ও তুলে ধরতে হবে। শিক্ষার্থী, শিক্ষক ও পেশাজীবীদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করে জার্নালটিকে একটি ইন্টার‍্যাক্টিভ প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।

আইসিএবির স্ট্র্যাটেজিক কমিউনিকেশনস, পার্টনারশিপ অ্যান্ড গ্লোবাল কোলাবোরেশন—পিলার ৭-এর প্রধান ও কাউন্সিল সদস্য সুরাইয়া জান্নাত বলেন, পাঠকদের প্রত্যাশার প্রতিফলন হিসেবেই জার্নালটির ডিজিটাল সংস্করণ চালু করা হয়েছে। ভবিষ্যতে এটিকে আরো ইন্টার‍্যাক্টিভ করার উদ্যোগ নেয়া হবে।

তিনি বলেন, ডিজিটাল প্রকাশনায় রূপান্তরের ফলে মুদ্রণ ব্যয় কমবে। পাশাপাশি বৃহত্তর পাঠকগোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ততা, পেশাগত জ্ঞান ও মতামতের বিস্তার এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে হিসাব পেশার ভূমিকা তুলে ধরার সুযোগ বাড়বে।

অনুষ্ঠানে আইসিএবির ভাইস প্রেসিডেন্ট ও এডিটরিয়াল বোর্ডের চেয়ারম্যান আলা উদ্দিন বলেন, দ্য বাংলাদেশ অ্যাকাউন্ট্যান্টের ডিজিটাল সংস্করণ চালু আইসিএবির যোগাযোগ ও জ্ঞান বিনিময়ের কার্যক্রমকে আরো শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

আরও