শেকৃবিতে ৬৭তম ব্যাচের ঈদ পুনর্মিলনী ও বৈশাখী উৎসব অনুষ্ঠিত

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ৬৭তম ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঈদ পুনর্মিলনী ও বৈশাখী উৎসব অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ আয়োজনে শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

সম্প্রতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ। বিশেষ অতিথি ছিলেন কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রাশেদুল ইসলাম।

এছাড়া শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আবুল বাশারসহ বিভিন্ন অনুষদের শিক্ষক এবং সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।

সকালে শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে অংশগ্রহণকারীরা আনন্দঘন সময় কাটান।

দিনের শেষভাগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে শিক্ষার্থীরা নাচ, গান ও নানা পরিবেশনায় অংশ নেন।

এ আয়োজন অংশগ্রহণকারীদের মধ্যে উৎসবের আনন্দ ছড়িয়ে দেয় এবং সহপাঠীদের পারস্পরিক সম্পর্ক আরো দৃঢ় করে।

—বিজ্ঞপ্তি

আরও