যমুনা ব্যাংক পিএলসি’র কামারপাড়া শাখা এখন নতুন ঠিকানায়

গ্রাহকদের আরো আধুনিক, সহজ ও মানসম্মত ব্যাংকিং সেবা দেয়ার লক্ষ্যে নতুন ঠিকানায় কার্যক্রম শুরু করেছে যমুনা ব্যাংক পিএলসি’র কামারপাড়া শাখা। শাখাটির স্থানান্তর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক পিএলসি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিওও মো. আব্দুস সালাম।

অনুষ্ঠানে ব্যাংকের পার্শ্ববর্তী শাখার ব্যবস্থাপক, স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী নেতা, সম্মানিত গ্রাহক এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। নতুন ও সুবিধাজনক স্থানে কামারপাড়া শাখার কার্যক্রম শুরু হওয়ায় স্থানীয় গ্রাহকদের জন্য ব্যাংকিং সেবা আরো সহজ, দ্রুত ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।- বিজ্ঞপ্তি

আরও