আবুল হাসনাতের জন্মবার্ষিকীতে ‘নবীনের সাহিত্য: স্বপ্ন ও স্বপ্নভঙ্গ’ শীর্ষক আলোচনা

সাহিত্যাঙ্গনে নবীনদের আগমন ও দৃপ্ত পদচারণা বরাবরই নতুন প্রাণের সঞ্চার করে। তরুণদের সাথে পাঠকদের একটি শক্তিশালী সংযোগসূত্র তৈরিতে সম্পাদক এবং বিভিন্ন সাহিত্যপত্র ও সাময়িকীর ভূমিকা অপরিসীম

অগ্রজ সম্পাদকরা বরাবরই তরুণদের হাত ধরে সাহিত্যের মূল ধারায় সম্পৃক্ত করেছেন। আবুল হাসনাত নিজে ছিলেন সেই ঘরানার এক প্রবাদপ্রতিম কান্ডারি। নবীনদের পরিচর্যা করা, তাদের ভুলত্রুটি শুধরে দিয়ে সঠিক আলোর পথ দেখানোকে তিনি কেবল দায়িত্ব নয়, ব্রত হিসেবে নিয়েছিলেন।

কিন্তু এ দীর্ঘ কর্মযজ্ঞে নিবেদিত হয়ে সম্পাদকরা কি সবসময়ই নবীনদের মধ্যে সম্ভাবনার উজ্জ্বল আলো দেখতে পান, নাকি কোনো কোনো ক্ষেত্রে স্বপ্নভঙ্গ ঘটে — এমন নানা মনস্তাত্ত্বিক ও প্রায়োগিক প্রশ্নকে সামনে রেখেই রাজধানীতে সম্পন্ন হলো ‘নবীনের সাহিত্য: স্বপ্ন ও স্বপ্নভঙ্গ’ শীর্ষক এক সাহিত্য-আলোচনা সভা।

বিশিষ্ট কবি, প্রাবন্ধিক ও সম্পাদক আবুল হাসনাতের জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয়। আজ (১৭ জুলাই) বিকালে বেঙ্গল শিল্পালয়ের তৃতীয় তলায় আয়োজিত এ অনুষ্ঠানে দেশের সাহিত্যিক ও সম্পাদকরা তরুণদের সাহিত্যচর্চা, তাদের বিকাশে সম্পাদকদের ভূমিকা এবং সমকালীন সাহিত্য সম্পাদনার বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন।

আলোচনায় বক্তারা বলেন, সাহিত্যাঙ্গনে নবীনদের আগমন ও দৃপ্ত পদচারণা বরাবরই নতুন প্রাণের সঞ্চার করে। তরুণদের সাথে পাঠকদের একটি শক্তিশালী সংযোগসূত্র তৈরিতে সম্পাদক এবং বিভিন্ন সাহিত্যপত্র ও সাময়িকীর ভূমিকা অপরিসীম। বিশেষ করে, নবীনদের পরিচর্যা ও সঠিক দিকনির্দেশনা দেয়ার মাধ্যমে একটি যুগোপযোগী ও মানসম্পন্ন সাহিত্যধারার সাথে তাদের সম্পৃক্ত করতে অগ্রজ সম্পাদকরা সবসময়ই কান্ডারির ভূমিকা পালন করে এসেছেন।

অনুষ্ঠানে আলোচক হিসেবে অংশ নেন কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, দৈনিক সংবাদ-এর সাহিত্য সম্পাদক ও কবি ওবায়েদ আকাশ এবং এবং বই-এর সম্পাদক ফয়সাল আহমেদ।

বক্তারা প্রয়াত সম্পাদক আবুল হাসনাতের কর্মময় জীবন ও তরুণ লেখকদের গড়ে তোলায় তার অসামান্য অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পাশাপাশি সমকালীন তরুণদের সাহিত্যভাবনা, তাদের সম্ভাবনা ও সাহিত্যিক মান বজায় রাখতে বর্তমান সম্পাদনা-চর্চার নানা চ্যালেঞ্জও তুলে ধরেন।

অনুষ্ঠানে আবুল হাসনাতের জীবন ও কর্মভিত্তিক একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এতে দেশের বিভিন্ন স্তরের কবি, লেখক, সাহিত্যিক ও সংস্কৃতিমনা পাঠক অংশ নেন।

আরও