ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন করলেন বিসিবি সভাপতি

দেশের ঘরোয়া ক্রিকেটকে ঢেলে সাজানোর পাশাপাশি ক্রিকেটের সার্বিক উন্নয়নে ওয়ালটনের পৃষ্ঠপোষকতা ও সহায়তা নিশ্চিত করার মাধ্যমে ভবিষ্যত ক্রিকেটে নতুন নতুন সুযোগ সৃষ্টিতে ফলপ্রসূ আলোচনা এবং কার্যকরী পদক্ষেপ নিতে বিসিবি সভাপতি এ পরিদর্শন করেন।

রাজধানীতে ইলেকট্রনিকস জায়ান্ট ওয়ালটনের করপোরেট অফিস পরিদর্শন করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। দেশের ঘরোয়া ক্রিকেটকে ঢেলে সাজানোর পাশাপাশি ক্রিকেটের সার্বিক উন্নয়নে ওয়ালটনের পৃষ্ঠপোষকতা ও সহায়তা নিশ্চিত করার মাধ্যমে ভবিষ্যত ক্রিকেটে নতুন নতুন সুযোগ সৃষ্টিতে ফলপ্রসূ আলোচনা এবং কার্যকরী পদক্ষেপ নিতে বিসিবি সভাপতি এ পরিদর্শন করেন।

সম্প্রতি তামিম ইকবালের নেতৃত্বে বিসিবির ছয় সদস্যের একটি প্রতিনিধিদল ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন করেন। এ সময় ফুলের তোড়া দিয়ে বিসিবি সভাপতিসহ প্রতিনিধিদলকে স্বাগত জানান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ভাইস চেয়ারম্যান এস এম আশরাফুল আলম ও ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম।

প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন বিসিবির ভাইস প্রেসিডেন্ট ফাহিম সিনহা, প্রধান নির্বাহী কর্মকর্তা নাজিম উদ্দীন চৌধুরী, মার্কেটিং অ্যান্ড কমার্শিয়াল বিভাগের চেয়ারম্যান মাসুদ উজ্জামান এবং ভাইস চেয়ারম্যান আসিফ রাব্বানি।

পরিদর্শনকালে ক্রিকেটসহ সবধরনের খেলাধুলায় ওয়ালটনের পৃষ্ঠপোষকতার ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে বিসিবি সভাপতিকে আশ্বস্ত করেন ওয়ালটনের ভাইস-চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক।

-সংবাদ বিজ্ঞপ্তি

আরও