ওয়ান ব্যাংকের উদ্যোগে তরুণ শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

সম্প্রতি নোয়াখালীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের সম্মানে বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করেছে ওয়ান ব্যাংক পিএলসি। তরুণ প্রজন্মের ক্ষমতায়নে ধারাবাহিক প্রতিশ্রুতি থেকে এ পর্যন্ত ওয়ান ব্যাংক প্রায় ৯ হাজার মেধাবী শিক্ষার্থীকে এ বৃত্তি দিয়েছে ব্যাংকটি।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক ও শিক্ষকসহ ওয়ান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহিত রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক, চিফ লিগ্যাল অফিসার ও হেড অব রিকভারি ডিভিশন মো. আনোয়ারুল ইসলাম এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব ফিন্যান্সিয়াল সার্ভিসেস অ্যান্ড পাবলিক সেক্টর, কাজী জিয়া উল ইসলাম ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ওয়ান ব্যাংক মনে করে, মেধা বিকাশে শিক্ষার্থীদের আর্থিক প্রতিকূলতা যেন কোনো বাধা হয়ে না দাঁড়ায়- এজন্য শিক্ষাক্ষেত্রে ভবিষ্যৎ প্রজন্মকে শক্তিশালী করতে এবং শিক্ষার্থীদের আত্মবিশ্বাসের সঙ্গে স্বপ্ন পূরণে সহায়তা করতে ওয়ান ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ।-বিজ্ঞপ্তি

আরও