ইউনাইটেড ফাইন্যান্স পিএলসি হাইব্রিড ফরম্যাটে তাদের ৭ম বিশেষ সাধারণ সভা (ইজিএম) সফলভাবে আয়োজন করেছে। মঙ্গলবার আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান নাজমুল হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন মোহাম্মদ আবুল আহসান, অ্যাক্টিং ম্যানেজিং ডিরেক্টর, লাবিবা মাহজাবিন, অ্যাক্টিং কোম্পানি সেক্রেটারি, বোর্ড সদস্য এবং শেয়ারহোল্ডাররা।
সভায় মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশন (এমওএ) এবং আর্টিকেলস অব অ্যাসোসিয়েশনের (এওএ) গুরুত্বপূর্ণ সংশোধনী অনুমোদিত হয়, যা কোম্পানির সুশাসনের প্রতি অঙ্গীকারকে আরও শক্তিশালী করবে এবং শরিয়াহ সম্মত আর্থিক সেবা সম্প্রসারণে সহায়ক ভূমিকা রাখবে।
কোম্পানি শেয়ারহোল্ডারদের অব্যাহত আস্থা ও অংশগ্রহণের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং উল্লেখ করেছে যে হাইব্রিড ফরম্যাটের মাধ্যমে আরও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ ও স্বচ্ছ সিদ্ধান্ত গ্রহণ নিশ্চিত হয়েছে।-বিজ্ঞপ্তি