রাজধানীর বনশ্রীতে নির্মাণাধীন শেল্টেক্ লিগ্যাসি প্লাজার দোকান ও অফিস স্পেস বিক্রি শুরু করেছে আবাসন প্রতিষ্ঠান শেল্টেক্ প্রাইভেট লিমিটেড। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বনশ্রীতে প্রকল্পটির নিজস্ব বিক্রয় কার্যালয় উদ্বোধনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু হয়।
শেল্টেক্ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ বলেন, শেল্টেক্ লিগ্যাসি প্লাজা শুধু একটি বাণিজ্যিক ভবন নয়, ঢাকার বুকে বনশ্রীকে নিজস্ব একটি পরিচিতি এনে দেয়ার প্রতিশ্রুতি। আমরা এমন একটি প্রকল্প গড়ে তুলতে চাই, যেখানে ব্যবসার পাশাপাশি পরিবার ও কমিউনিটির মানুষ একসঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন।
বনশ্রীর মেইন রোডে নির্মাণাধীন ১৭ তলা ভবনটিতে শপিং মল, অফিস স্পেস, ফুড কোর্ট, রেস্তোরাঁ ও ব্যাংকোয়েট হল থাকবে। প্রকল্পটির নকশা করেছে ইকে আর্কিটেক্টস।
শেল্টেক্ জানিয়েছে, হাতিরঝিল ও রামপুরা সড়কের সঙ্গে প্রকল্পটির সরাসরি যোগাযোগ রয়েছে। পাশাপাশি গুলশান ও বনানী থেকেও সহজে যাতায়াতের সুযোগ রয়েছে। প্রকল্পের আশপাশে আবাসিক এলাকা, শিক্ষাপ্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা কেন্দ্র ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে।
ভবিষ্যতে এমআরটি লাইন-১ ও এমআরটি লাইন-৫ (দক্ষিণ) চালু হলে আফতাবনগরসহ আশপাশের এলাকার যোগাযোগ ব্যবস্থা আরো সহজ হবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।
ক্রেতাদের জন্য কিস্তিতে মূল্য পরিশোধের সুবিধা রাখা হয়েছে। এছাড়া প্রাথমিক পর্যায়ে বুকিং দেয়া ক্রেতাদের জন্য বিশেষ উপহারের ঘোষণা দেয়া হয়েছে।
প্রায় চার দশকের অভিজ্ঞতা নিয়ে শেল্টেক্ প্রাইভেট লিমিটেড ঢাকা, চট্টগ্রাম ও জলসিঁড়িতে আবাসিক ও বাণিজ্যিক প্রকল্প নির্মাণ করছে।
মানসম্মত নির্মাণ, নান্দনিক নকশা ও অন-টাইম হ্যান্ডওভারের মাধ্যমে প্রতিষ্ঠানটি রিয়েল এস্টেট খাতে একটি আস্থার নাম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
-সংবাদ বিজ্ঞপ্তি