বাংলাদেশ কৃষি ব্যাংক স্টাফ কলেজে বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্টাফ কলেজের অধ্যক্ষ এ এইচ এম মাহবুবুল বাসেত ভূঞা। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী।

বাংলাদেশ কৃষি ব্যাংক স্টাফ কলেজে ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ৫১ ও ৫২তম ব্যাচের উদ্বোধন করা হয়েছে। আজ বিকালে স্টাফ কলেজের মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্টাফ কলেজের অধ্যক্ষ এ এইচ এম মাহবুবুল বাসেত ভূঞা। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খালেদুজ্জামান।

অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মধ্যে প্রশিক্ষণ সামগ্রী ও বই বিতরণ করা হয়।

আরও