মাস্টারকার্ড চার্জব্যাক লাইফসাইকেল মাস্টারক্লাস অনুষ্ঠিত

‘মাস্টারকার্ড চার্জব্যাক লাইফসাইকেল মাস্টারক্লাস’ সফলভাবে আয়োজন করেছে মাস্টারকার্ড। ঢাকার শেরাটন হোটেলে গত সোমবার শুরু হওয়া এ প্রশিক্ষণ কর্মসূচি আজ বুধবার শেষ হয়। এতে দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ প্রশিক্ষণ কর্মসূচিতে চার্জব্যাক নীতিমালা, রিজন কোড এবং বাস্তব অভিজ্ঞতার আলোকে বিরোধ নিষ্পত্তি ব্যবস্থাপনা (ডিসপিউট ম্যানেজমেন্ট) বিষয়ে ইন্টারঅ্যাকটিভ সেশন ও কেস স্টাডির মাধ্যমে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল; ডিরেক্টর জাকিয়া সুলতানা; ডিরেক্টর সোহেল আলিম; টেকনোলজি অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট ম্যানেজার মুহাম্মদ শাহরিয়ার হুসাইন। পাশাপাশি পার্টনার ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও মাস্টারকার্ডের ঊর্ধ্বতন প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন।

আরও