আগামী ৫০ বছরে বাংলাদেশের পরিবেশ কেমন হওয়া উচিত—এ প্রশ্নকে কেন্দ্র করে স্থাপত্যবিষয়ক গবেষণাধর্মী বই ‘নেক্সট ৫০: কালেক্টিভ ফিউচারস' প্রকাশিত হয়েছে। সম্প্রতি ব্র্যাক ইউনিভার্সিটিতে বইটির মোড়ক উন্মোচন করা হয়।
বইটিতে ঐতিহ্য সংরক্ষণ, নগর ও গ্রামীণ উন্নয়ন, দুর্যোগ সহনশীলতা ও প্রযুক্তির বিকাশসহ বিভিন্ন বিষয় স্থান পেয়েছে। ইউনিভার্সিটি প্রেস লিমিটেড বইটি প্রকাশ করেছে। বইটিতে বিশ্বের বিভিন্ন দেশের ৮১ জন গবেষকের লেখা রয়েছে।
ওপেন স্টুডিও ও কনটেক্সটবিডিডটকমের উদ্যোগে বইটি প্রকাশিত হয়েছে। শাহ সিমেন্ট এ প্রকাশে সহযোগিতা করেছে।
ব্র্যাক ইউনিভার্সিটির ডিন প্রফেসর ফুয়াদ হাসান মল্লিক বইটির গুরুত্ব তুলে ধরেন। বুয়েটের প্রফেসর ড. মোহাম্মদ জাকিউল ইসলাম বাংলাদেশের নগর উন্নয়নে বইটির ভূমিকা নিয়ে আলোচনা করেন।
ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ার বলেন, বইটি নীতিনির্ধারক ও উন্নয়নকর্মীদের জন্য দিকনির্দেশনা দেবে।
শাহ সিমেন্টের নওশাদ চৌধুরী বলেন, তারা ভবিষ্যতে গবেষণা ও উদ্ভাবনে সহযোগিতা করতে চান।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে স্থপতি, পরিকল্পনাবিদ, নীতিনির্ধারকরা উপস্থিত ছিলেন।