প্রতি বছর পবিত্র রমজান মাসে সার্মথ্যবানরা দান-সদকার মাধ্যমে সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানোর সুযোগ যায়। ইসলামে দান-সদকা ও অন্যকে সহযোগিতার গুরুত্ব অপরিসীম। তবে পবিত্র এ মাসে অনেক সময়ই প্রকৃত দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের কাছে জাকাত-ফিতরা পৌঁছে দেয়াটা কঠিন হয়ে পড়ে। তাই সার্মথ্যবানদের অনুদান সুবিধাবঞ্চিতদের কাছে সময়মতো পৌঁছে দিতে দেশজুড়ে কাজ করে যাচ্ছে বেশকিছু দাতব্য ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। কয়েক বছর ধরেই জনহিতৈষী এ প্রতিষ্ঠানগুলোয় অর্থ সহায়তা পাঠানোর প্রক্রিয়া আরো সহজ করেছে বিকাশ। এ কারণেই রমজানের পাশাপাশি বছরজুড়েই বিকাশের মাধ্যমে অনুদান দিয়ে বিভিন্ন জনকল্যাণকর কার্যক্রমে যুক্ত থাকতে পারছেন যে কেউ।
বর্তমানে বিকাশ অ্যাপ থেকে ৪০টি দাতব্য ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানে অনুদান দেয়া যাচ্ছে, যার মাঝে অন্যতম আঞ্জুমান মুফিদুল ইসলাম, ঢাকা আহ্ছানিয়া মিশন, বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন, অভিযাত্রিক ফাউন্ডেশন, ডুনেশন ফাউন্ডেশন ট্রাস্ট, প্রথম আলো ট্রাস্ট, আস-সুন্নাহ ফাউন্ডেশন, মজার ইশকুল, জাগো ফাউন্ডেশন, শক্তি ফাউন্ডেশন, মুক্তিযুদ্ধ জাদুঘর, সাজিদা ফাউন্ডেশন, মির্জাপুর এক্স ক্যাডেটস অ্যাসোসিয়েশন, কোয়ান্টাম ফাউন্ডেশন, এসওএস চিলড্রেন ভিলেজ বাংলাদেশ, আইসিডিডিআর,বি, ন্যাশনাল লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশ ইত্যাদি।
অনুদান সংগ্রহ করে এ প্রতিষ্ঠানগুলোর কোনোটি সুবিধাবঞ্চিত শিশুদের জন্য শিক্ষা, স্বাস্থ্যসেবার ব্যবস্থা করে, কোনোটি আবার রমজান মাসজুড়ে সুবিধাবঞ্চিতদের জন্য ইফতার ও সাহরির ব্যবস্থা করে। আবার বেশ কয়েকটি প্রতিষ্ঠান মানুষের দেয়া জাকাত পৌঁছে দেয় যাদের প্রয়োজন তাদের কাছে।
পাশাপাশি বহু গ্রাহক নিজ উদ্যোগেও সেন্ড মানি সেবা ব্যবহার করে অনুদান দিচ্ছেন বিভিন্ন প্রতিষ্ঠানে বা যার প্রয়োজন সরাসরি তার বিকাশ অ্যাকাউন্টে।
বিভিন্ন প্রতিষ্ঠানে অনুদান দিতে গ্রাহককে বিকাশ অ্যাপের ‘ডোনেশন’ আইকনে ক্লিক করতে হবে। যে প্রতিষ্ঠানকে অনুদান দিতে চান তা নির্বাচন করে নাম, ই-মেইল আইডি ও অনুদানের পরিমাণ উল্লেখ করে সাবমিট করতে হবে। গ্রাহক চাইলে ‘পরিচয় দিতে অনিচ্ছুক’ অপশন নির্বাচন করে নিজের পরিচয় গোপনও রাখতে পারবেন। পরের ধাপে বিকাশ পিন নম্বর দিয়ে অনুদান কার্যক্রম শেষ করার পর একটি প্রাপ্তি স্বীকারপত্র পেয়ে যাবেন গ্রাহক।
যে প্রতিষ্ঠানে গ্রাহক অনুদান দিচ্ছেন সে প্রতিষ্ঠানটি সম্পর্কে বিস্তারিত জেনে নেয়া যাবে প্রতিষ্ঠানটির নামের নিচে ‘আরো জানুন’ অংশে ক্লিক করে। আবার অনুদানের অর্থ কোথায় ব্যয় হচ্ছে, সে তথ্য জানার জন্য অনুদান শেষে প্রাপ্তি স্বীকারপত্রে দেয়া ই-মেইলে যোগাযোগ করতে পারবেন দাতারা। বিকাশ অ্যাপের পাশাপাশি গ্রাহক চাইলে https://www.bkash.com/products-services/donation ওয়েব ঠিকানা থেকেও পেমেন্ট গেটওয়ের মাধ্যমে অনুদান বিকাশ করতে পারবেন।