বাজারে যত রকমের রান্নার যন্ত্র পাওয়া যায়, তার মধ্যে সবচেয়ে নিরাপদ, বিদ্যুৎসাশ্রয়ী ও সহজে ব্যবহারযোগ্য রান্নার যন্ত্র ইন্ডাকশন কুকার। এক্ষেত্রে সিরামিক প্লেটের উপরিভাগে ইলেকট্রো ম্যাগনেটিক বা বিদ্যুৎচুম্বকীয় ক্ষেত্র তৈরির মাধ্যমে তাপশক্তি উৎপন্ন হয় বলে পাত্রের ভেতরেই তাপ উৎপন্ন হয়ে খাবার রান্না হয়ে যায়। ফলে তাপশক্তির অপচয় হয় না। ইন্ডাকশন কুকারের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে।
ইন্ডাকশন কুকার ব্যবহার: প্রথমে ON/OFF Switch Press করতে হবে। তারপর ফাংশন Switch গুলো Press করে Mood নির্ধারণ করতে হবে। ON/OFF Switch Press করার 10 Sec-এর মধ্যে কোনো Mood Select না করলে অথবা ইন্ডাকশন কুকারটির ওপর উপযোগী পাত্র না বসালে Mood নির্ধারণ করার একটু পরেই শব্দ করে বন্ধ হয়ে যাবে।
ফাংশন নির্ধারণ: Switch On করার পর দ্রুত ফাংশনে গিয়ে নির্দিষ্ট Mood Select করতে হবে। যখন Indicator Light On হবে তখন নির্দিষ্ট Mood-এ Light জ্বলে উঠবে।
তাপমাত্রা নির্ধারণ: Mood Select করার পর ‘+’ অথবা ‘-’এ Press করে Power Select করতে হবে। কিছু Mood আছে যা Automatic Time Adjust করা থাকে, যেমন, দুধ গরম করতে চাইলে Milk Mood Press করলে Auto গরম হওয়া শুরু হবে।
সময় নির্ধারণ: প্রথমে Timer বাটনে চাপ দিলে Display-তে Time দেখাবে, এরপর ‘+’ দিয়ে Time বাড়ানো ও ‘-’ দিয়ে Time কমানো হয়। এই সময়টা ইন্ডাকশন কুকারের Display-তে দেখা যাবে এবং রান্না শুরু হয়ে যাবে। নির্দিষ্ট সময়ের পর ইন্ডাকশন কুকারটি বন্ধ হয়ে যাবে।
সময় Auto Adjust করে দেয়া আছে যে Mood-গুলোতে সেগুলোর জন্য Timer বাটন চাপ দিতে হবে না, যেমন, Soup, Boil, Milk ইত্যাদি Press করলে Auto রান্না হওয়া শুরু করবে।
সুইচ অফ (Switch Off): নির্দিষ্ট সময়ের পর ইন্ডাকশন কুকারটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। নির্দিষ্ট সময়ের আগেই যদি বন্ধ করতে হয় তাহলে OFF লেখা Button-এ চাপ দিতে হবে।
রান্নার উপযুক্ত পাত্র: গ্যাসের চুলা, ইলেকট্রিক ওভেন, রাইস কুকার ইত্যাদিতে যা যা রান্না করা যায় ইন্ডাকশন কুকারেও সেইসব খাবার রান্না করা যায়। তবে সব ধরনের পাত্র ইন্ডাকশন কুকারে ব্যবহার করা যায় না। কুকারে যেহেতু বিদ্যুৎ চুম্বকীয় আবেশ সৃষ্টির মাধ্যমে তাপশক্তি উৎপন্ন করা হয়, তাই এক্ষেত্রে চুম্বক শক্তি কাজ করে এমন পাত্র ব্যবহার করতে হবে। যেমন: স্টিল, এনামেল আয়রন, কাস্ট আয়রন ও স্টেইনলেস স্টিলের পাত্র। এসব পাত্রের নিচটা সমতল এবং পাত্রের ব্যাস ১২ সেমি থেকে ১৮ সেমি হতে হবে।
ইন্ডাকশন কুকারে রান্নার টিপস
ইন্ডাকশন কুকার বা যেকোনো ধরনের বৈদ্যুতিক সরঞ্জামাদি ব্যবহার করার আগে সাবধানতা অবলম্বন করতে হয়, তা না হলে যেকোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
ঢাকনা বন্ধ অবস্থায় ইন্ডাকশন কুকারে কোনো পাত্র ব্যবহার করা যায় না।
ইন্ডাকশন কুকারটি কোনো অবস্থায়ই আগুন অথবা চুলার ওপর বা নিকটবর্তী স্থানে রাখা যাবে না।
ইন্ডাকশন কুকার কখনো পানি বা কোনো তরল জাতীয় পদার্থে ডুবানো যাবে না বা এর ভেতর পানি বা তরল জাতীয় পদার্থ প্রবেশ করানো যাবে না।
এটি এমনভাবে ব্যবহার করতে হবে যাতে এর ফ্যানের ভেতর ময়লা না ঢোকে এবং বাতাস চলাচলে বাধাগ্রস্ত না হয়।
এতে রান্না করার সময় খেয়াল রাখতে হবে কাপড় বা কাগজ যাতে কুকারের প্লেটের ওপর বা নিচে না থাকে।
ইন্ডাকশন কুকারে রান্নার সময় স্টিল, অ্যালুমিনিয়াম বা যেকোনো ধাতব পাত্র কার্পেট, টেবিলক্লথ বা পাতলা কাগজের ওপর রেখে ব্যবহার করা যাবে না।
ব্যবহারের পর তার বা প্লাগ খুলে রাখা উচিত।
যারা পেসমেকার ব্যবহার করেন তাদের ইন্ডাকশন কুকার ব্যবহারের আগে ডাক্তারের পরামর্শ নেয়া উচিত।
ইন্ডাকশন কুকার সমতল জায়গায় এবং দেয়াল থেকে ১০ সেমি দূরে স্থাপন করতে হবে।